ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

করোনায় পরীক্ষামূলক প্রতিষেধক

হাইড্রক্সিক্লোরোকুইন দিতে না করলো হু

মরনঘাতি করোনাভাইরাস উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

০১:৩৪ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

বিনা খরচে যেভাবে বর্জ্যমুক্ত টলটলে হলো যমুনার পানি

পরপর কয়েকটি সরকার ২৫ বছরে পাঁচ হাজার কোটি রুপি ব্যয় করে যে আবর্জনা অপসারণ করতে পারেনি, করোনাভাইরাসের কারণে টানা দুই মাসের লকডাউনে তা সাফ করে বর্জ্যমুক্ত হয়েছে যমুনা নদী।

০১:২৪ পিএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

আম্পানের আঘাতে সুন্দরবনে ক্ষতি ৩ গুণ বেশি

ঘূর্ণিঝড় বুলবুলের চেয়ে আম্পানের আঘাতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ৩ গুণ বেশি ক্ষতি হয়েছে। আম্পানে বনের ১২ হাজার ৩৫৮টি গাছ ভেঙেছে। আর বন বিভাগের অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি ১৫ লাখ টাকা। ২০১৯ সালের ১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের ৪ হাজার ৫৮৯টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর বন বিভাগের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬২ লাখ ৮৫ হাজার টাকা।

১০:৫৮ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

ভারতে করোনার মধ্যেই পঙ্গপালের হানা

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের মধ্যেই ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল হানা দিয়েছে ভারতে।

 

১০:৫৫ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

করোনায় নিলুফার মঞ্জুরের মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী, ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

১০:০৯ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

বেক্সিমকোর তৈরি ৬৫ লাখ পিপিই যুক্তরাষ্ট্রে রপ্তানি

মহামারী করোনাভাইরাস মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) রপ্তানি করেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে ৬৫ লাখ পিপিই আমদানির জন্য কাজের অর্ডার দিয়েছে ট্রাম্পের দেশ।

 

১০:০২ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি রবিবার পরীক্ষার মাধ্যমে করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত হন।
ড. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে জানান, রবিবার ইফতারের আগে আমার জ্বর আসে সেইসঙ্গে কাশি দেখা দেয়। এরপর গণস্বাস্থ্যের কিট দিয়েই পরীক্ষা করি। আর এন্টিজেন পজিটিভ আসে।

০৯:৫৯ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

০৯:৫৬ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

আবার ঝড়ের শঙ্কা, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত

বিধ্বংসী আম্ফানের আঘাত মুছতে না মুছতে আবার উপকূলে ঝড়ের আশংকা দেখা দিয়েছে। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য থাকায় বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মোংলা, পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। সোমবার সন্ধ্যায় আবহাওয়া সতর্কবার্তায় এ  তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। 

০৯:৫৪ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

চট্টগ্রামে একদিনে ১৭৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ১৭৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হলো।

সোমবার রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন ।

০৯:৫১ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি আরব

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লকডাউনের কড়াকড়ি শিথিল হতে যাচ্ছে।  সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ বলেছেন, আক্রান্তের শুরুতেই রোগী চিহ্নিত করার জন্য অনেক বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা হবে এবং গুরুতর রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

০৯:৪৯ এএম, ২৬ মে ২০২০ মঙ্গলবার

বগুড়ার নন্দীগ্রামে ঈদের নামাজ আদায় নিয়ে সংর্ঘষ আহত ১

বগুড়ার নন্দীগ্রামে মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।  সোমবার (২৫ মে) সকাল ৯টার দিকে নন্দীগ্রাম ২নং ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে ছোট ডেরাহার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

০৪:১৪ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অ-মার্কিনি আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের জন্য সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য নয়।

০৩:৪৪ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ পরিচালনার সময়  ইমাম আইয়ুব আলীর (৭০)  মৃত্যু হয়েছে।

 

০৩:৪২ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন।

 প্রধানমন্ত্রী  সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোড়ে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযাদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।

০৩:৩৯ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

রেকর্ড ১৯৭৫ জন করোনা শনাক্ত, আক্রান্ত ৩৫ হাজার

ঈদের দিনেও দেশে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। ফলে ভাইরাসটিতে মোট ৫০১ জন মারা গেলেন।

০৩:৩৭ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় 

আম্ফানের আঘাতে লন্ডভন্ড খুলনার উপকূলীয় উপজেলা কয়রা। তাই ক্ষতিগ্রস্ত বাঁধের ওপর  হাটু পানির মধ্যে দাঁড়িয়েই কয়রাবাসী ঈদের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তারা আবার বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন।

আজ ভয়াল ২৫ মে। এ দিনেই ২০০৯ সালে উপকূলীয় অঞ্চলে আইলার আঘাতে লণ্ডভণ্ড হয়। আইলায় খুলনার উপকূলীয় কয়রার বাঁধ ভেসে যায়। কিন্তু ১১ বছরেও তা নির্মিত হয়নি।

০৩:৩৩ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

মসজিদে মসজিদে ঈদের জামাত: ভিন্ন আঙ্গিকে ঈদের আমেজ

ঈদ মানে আনন্দ। তবে এবারে একেবারে ভিন্ন কায়দায় পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সাধারণত  খোলা মাঠের ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে কোলাকুলি করে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। কিন্ত এবারের ঈদ পালিত হচ্ছে একেবারেই ভিন্ন আঙ্গিকে ভিন্ন পেক্ষাপটে। নেই কোলাকুলি। নেই ছুটাছুটি। তারপরেও এক অন্য রকম আমেজ সবার মনে। 

০৯:০১ এএম, ২৫ মে ২০২০ সোমবার

জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী পালিত

১১ জ্যৈষ্ঠ সোমবার বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হলো। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২১তম জন্তজয়ন্তী।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তাঁর ডাকনাম ছিল দুখু মিয়া।

০৮:৫৯ এএম, ২৫ মে ২০২০ সোমবার

করোনায় মারা গেলেন সাবেক এমপি হাজি মকবুল  

ঢাকার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।

১০:৩৩ পিএম, ২৪ মে ২০২০ রোববার

জনগণ ঐক্যবদ্ধ থাকলে উৎরানো কঠিন কাজ নয়-প্রধানমন্ত্রী

 দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎরানো কোনো কঠিন কাজ নয়।

 রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ঝড়-ঝঞ্ছা-মহামারি আসবে। সেগুলো মোকবিলা করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। যে কোনো দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন জনগণের সম্মিলিত প্রচেষ্টা। সঙ্কট যত গভীরই হোক জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উৎড়ানো কোন কঠিন কাজ নয়। 

১০:১৮ পিএম, ২৪ মে ২০২০ রোববার

ঈদে কোলাকুলি করবেন না

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার ঈদের নামাজ শেষে কোলাকুলি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

০৫:৫৩ পিএম, ২৪ মে ২০২০ রোববার

করোনায় একদিনে ২৮ জনের মৃত্যু: আক্রান্ত ৩৩ হাজার 

দেশে আরও ১ হাজার ৫৩২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার  এ তথ্য জানানো হয়েছে।

০৪:০৪ পিএম, ২৪ মে ২০২০ রোববার

ব্রয়লার মুরগি, ডিমের দামে আগুন

ঈদকে সামেন রেখে কয়েক দিন ধরে বাড়তে থাকে ব্রয়লার মুরগির দাম।  এক সপ্তাহের ব্যবধানে ১৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে।  অথচ রোজার আগে  ব্রয়লার মুরগির কেজি  ছিল ১১০ টাকা।
 

০৪:০২ পিএম, ২৪ মে ২০২০ রোববার