ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

করোনা চিকিৎসায় আইভারমেকটিন : অতি উচ্ছাসে দুষ্ট ওষুধ

অতি সম্প্রতি সোসাল মিডিয়াসহ বিভিন্ন পত্র পত্রিকায় কয়েকজন বাংলাদেশী চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে 'আইভারমেকটিন' নামের ওষুধ দ্বারা ৯০ টাকায় করোনা চিকিৎসায় সাফল্য দাবী করা হয়।

০৩:১৯ পিএম, ২৪ মে ২০২০ রোববার

ঈদে পর্যটকশূন্য থাকবে রাঙামাটি

এ বছর রাঙামাটিতে কোনো পর্যটকের আগমন ঘটবে না। পর্যটকদের পদচারণায় মুখোরিত হবে না পাহাড়ি শহর।

পুরো পৃথিবীর মত রাঙামাটিও করোনার ছোবলে থেমে গেছে। বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবন-যাপন। সব জায়গায় চলছে অঘোষিত লকডাউন। মানুষ বাঁচতে স্বেচ্ছায় ঘরবন্দি রয়েছেন।

১২:২৯ পিএম, ২৪ মে ২০২০ রোববার

ঈদে বায়তুল মোকাররমে ৫টি জামাত

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরে জামাত অনুষ্ঠিত হচ্ছে না। 

১২:১৮ পিএম, ২৪ মে ২০২০ রোববার

২ মেয়েকে হত্যার অভিযোগে সৎ মা-বাবা গ্রেপ্তার

নূপুর ও মেহেদী দেওয়ার প্রলোভনে মুরাদনগরে ২ মেয়েকে হত্যার অভিযোগে পুলিশ বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি  কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে।

 

০৯:৩৯ এএম, ২৪ মে ২০২০ রোববার

৮ জুন থেকে লা লিগা দিয়ে মাঠে ফিরছে ফুটবল

ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল। শীর্ষ লীগগুলোর মধ্যে শুরু হয়ে গেছে জার্মানিতে। এবার শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আজ ২৩শে মে ঘোষণা দিয়েছেন আগামী ৮ জুন লা লিগা শুরু।

 

০৯:৩০ এএম, ২৪ মে ২০২০ রোববার

করোনাকে জয় করলেন এমপি শহিদুজ্জামান সরকার

করোনা ভাইরাসে আক্রান্ত সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন। শনিবার নওগাঁ-২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ শহিদুজ্জামান সরকার এর করোনার তৃতীয় রিপোর্ট নেগেটিভ আসে। এর মধ্যদিয়ে তিনি পুরোপুরি করোনামুক্ত হলেন। 

শহিদুজ্জামান সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

০৯:২৩ এএম, ২৪ মে ২০২০ রোববার

কৃষিপণ্য বিক্রি:  অনলাইন প্ল্যাটফর্ম ‘ফুড ফর ন্যাশন’ উদ্বোধন 

কৃষিপণ্যের সঠিক বিপণন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, চাহিদা মোতাবেক সহজলভ্যতা তৈরি এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাইচেইন অব্যাহত রাখতে বাংলাদেশের প্রথম উম্মুক্ত কৃষি মার্কেটপ্লেস ‘ফুড ফর ন্যাশন (foodfornation.gov.bd)’ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। 

শনিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে (জুম প্ল্যাটফর্মে) কৃষিমন্ত্রী এ সরকারি সেবা পোর্টাল উদ্বোধন করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

০৯:২০ এএম, ২৪ মে ২০২০ রোববার

লকডাউনের নিরাপদ প্রত্যাহার

ড. মো. হাসিবুর রহমান  : নোভেল করোনা কভিড-১৯ আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য জীবন-জীবিকা, অর্থনীতি, বেঁচে থাকার স্বপ্ন, সব কিছু লকডাউনের শিকলে বন্দি থাকাটা কোনো সমাধান নয়। আমরা প্রত্যেকেই কখনো না কখনো করোনা কভিড-১৯ আক্রান্ত হবো, ঠিক যেমনটি আমরা প্রত্যেকেই কখনো না কখনো সাধারণ সর্দি-কাশিতে (কমন-কোল্ড) আক্রান্ত হয়েছি।

০৯:১৪ এএম, ২৪ মে ২০২০ রোববার

রাজধানীতে করোনায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

 করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ডের সভাপতি রুহুল কুদ্দুস তপন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

০৯:০৮ এএম, ২৪ মে ২০২০ রোববার

কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার সপরিবারে করোনায় আক্রান্ত

দৈনিক কালের কণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার তৌফিক মারুফ সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিসহ তার স্ত্রী ও মেয়ে করোনায় আক্রান্ত বলে শনিবার কালের কণ্ঠের এক সিনিয়র সাংবাদিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

০৯:০২ এএম, ২৪ মে ২০২০ রোববার

রোববার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৯:৪১ পিএম, ২৩ মে ২০২০ শনিবার

মহাসড়ক ও নৌঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড়

ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঈদে বাড়ি ফিরছে মানুষ। বিভিন্ন মহাসড়ক ও নৌঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়।

শনিবার ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যাত্রীদের ভিড় করতে থাকে।

০৯:৩৫ পিএম, ২৩ মে ২০২০ শনিবার

এই প্রথম ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে এবার এ ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না। স্থানীয়রা বলছেন, ঈদ জামাত না হওয়া শোলাকিয়ার ইতিহাসে এই প্রথম।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানায়, করোনার সংক্রমণ রোধে এবার খোলা মাঠ ও ঈদগাহে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

০৯:৪৮ এএম, ২৩ মে ২০২০ শনিবার

হালদা থেকে রেনু সংগ্রহ ১৪ বছরের সর্বোচ্চ

চট্টগ্রামে হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মাছ। গতকাল এ নদী থেকে ২৫ হাজার ৫৩৬ কেজি মাছের ডিম সংগ্রহ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ২০০৭ সালের পর থেকে হালদা নদীতে এ পরিমাণ ডিম সংগ্রহের রেকর্ড এটিই প্রথম। নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে কারখানা বন্ধ থাকায় পরিবেশ দূষণ কমে যাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার ডিম সংগ্রহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

০৯:৪২ এএম, ২৩ মে ২০২০ শনিবার

সৌদি আরবে রোববার ঈদ 

সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শনিবার ৩০টি রোজা পূরণ শেষে আগামী রোববার দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। আরব নিউজ, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

০৯:২৬ এএম, ২৩ মে ২০২০ শনিবার

সোমবার ঈদুল ফিতর

শনিবার  দেশের আকাশে আজ সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।  তাই আজ রবিবার দেশে ৩০তম রোজা পালিত হবে।  আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে ।
বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও  শাওয়াল মাসের চাঁদ দেখা নি। এজন্য সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ।

০৯:১৯ এএম, ২৩ মে ২০২০ শনিবার

করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের পরিচালক 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম মারা গেছেন।

শুক্রবার  রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির। মোরশেদুল আলম এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই।

০৯:১৪ এএম, ২৩ মে ২০২০ শনিবার

২৫ জুন পর্যন্ত বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে গত ২২ মার্চ প্রথমে ঘোষণা দিয়েছিলো বিএনপি। প্রথম দফায় ১৫ এপ্রিল পর্যন্ত সে সিদ্ধান্ত বলবৎ ছিল। পরে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা বাড়িয়ে তা ২৫ মে পর্যন্ত করা হয়। এরপর তৃতীয় দফায় সময় বাড়িয়ে আগামী ২৫ জুন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলো বিএনপি।

০৯:০৩ এএম, ২৩ মে ২০২০ শনিবার

করোনায় জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদের ইন্তেকাল

জ্যেষ্ঠ সাংবা‌দিক সুমন মাহমুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুমন মাহমুদ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ২০০৬ সালে তার বাইপাস সার্জারি হয়।

০৯:৩২ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

পাকিস্তানে বিমান বিধ্বস্ত : মৃতের সংখ্যা ৮০

পাকিস্তানের বন্দরনগরী করাচির শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে । আর এ ঘটনায় কমপক্ষ  ৮০ জনের মৃত্যু হয়েছে। লাহোর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিল।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পিআইএ’র এয়ারবাস এ-৩২০ বিধ্বস্ত হয়।

০৯:৩০ পিএম, ২২ মে ২০২০ শুক্রবার

বিশ্বে প্রথম রেমডেসিভির বিক্রি শুরু করছে বেক্সিমকো

করোনাভাইরাস চিকিৎসায় প্রতিষেধক হিসেবে উৎপাদিত জেনেরিক রেমডেসিভির বিক্রি শুরু করতে যাচ্ছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ‘বেমসিভির’ নামে ওষুধটি বিক্রি শুরু করতে যাচ্ছে তারা।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এ তথ্য জানিয়েছেন।

১০:৩৩ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

 আম্পান:  ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, অর্থ ও ত্রাণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধামন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়ও সক্রিয় থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা।

লোকডাউন পরিস্থিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন এবং অফলাইনে নিয়মিত ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

১০:১৬ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

 মেহজাবীন যখন ফুচকা বিক্রেতা!

ছবিতে যাকে দেখছেন, তিনি এই সময়ের অন্যতম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। 

হাল আমলে অভিনয়ে তার কাছাকাছি  টিভি মিডিয়ায় আপাতত  কেউ নেই। আর এটা সম্ভব হয়েছে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ে নিজেকে  ভাঙার মাধ্যমে। এবার- ঈদ উৎসবের জন্য চরিত্রের প্রয়োজনে নিজেকে আরেকধাপ ভেঙেছেন মেহজাবীন।

১০:০৭ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

৩১ মে এসএসসির ফল প্রকাশ

মাধ্যমিক ও সমমান (এসএসসি) পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে প্রকাশিত হবে। বৃহস্পতিবার  শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে ফল প্রকাশের এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৯:৫৯ এএম, ২২ মে ২০২০ শুক্রবার