ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food

১০০ পরিবারকে ঈদ উপহার দিলেন হিরো আলম

এবার দরিদ্র ও অসহায় পরিবারগুলোর হাতে ঈদের উপহার তুলে দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিজ এলাকা এরুলিয়া ইউনিয়নের তিন গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ঈদের খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।

০৯:৫৬ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

করোনা উপসর্গ নিয়ে বগুড়ার সাবেক এমপির মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নারী বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল।  বৃহস্পতিবার (২১ মে) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি প্রয়াত এমপি মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

০৯:৫১ এএম, ২২ মে ২০২০ শুক্রবার

 জলের তলায় কলকাতা বিমানবন্দরের রানওয়ে

অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)-এর ছোবলে বিধ্বস্ত গোটা কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। লন্ডভন্ড কলকাতা বিমানবন্দরও। বুধবার বিকেল থেকে টানা কয়েক ঘণ্টার অতিবৃষ্টির জেরে জলের তলায় বিমানবন্দরের রানওয়ে এবং হ্যাঙার। প্রবল ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে টার্মিনালের বহু কাচ।

০৫:২৯ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

করোনায় একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭৩

২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

০৫:০৬ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

রডের ট্রাকে ঈদ যাত্রা, ঝড়ে উল্টে প্রাণ গেল ১৩ জনের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঝড়ের মধ্যে রডবাহী ট্রাক উল্টে প্রাণ গেল ১৩ জনের। তারা ঢাকা থেকে ওই বাহনে করে বাড়ি ফিরছিলেন বলে পুলিশের ধারণা।

০৫:০৩ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে ২১ গ্রাম প্লাবিত 

 ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে জেলায় বিধ্বস্ত হয়েছে কয়েকশ কাঁচা ঘরবাড়ি। উপড়ে এবং ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে কলাপাড়া ও রাঙ্গাবালীতে প্লাবিত হয়েছে ২১টি গ্রাম।

এতে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত বারো হাজার মানুষ। ভেসে গেছে অসংখ্য পুকুর-ঘেরের মাছ। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পুরো জেলা।

০৪:৫৪ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্পানে লণ্ডভণ্ড রাজশাহী : ২৫ শতাংশ আম নষ্ট

 ঘূর্ণিঝড় আম্পানের কারণে রাজশাহী অঞ্চলে ডালপালা ভেঙে বহু আম ঝরে পড়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে আম বাগান মালিকরা।

ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা ২০ থেকে ২৫ ভাগ আম নষ্ট হয়েছে।

০৪:৪৫ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ঈদে সংবাদপত্র ছয়দিন বন্ধ থাকবে : নোয়াব

আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে ছয়দিন সংবাদপত্র প্রকাশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটি। এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৮ মে পর্যন্ত ছয়দিন ঈদের ছুটি পালন করা হবে। সেক্ষেত্রে আগামী রোববার (২৪ মে) থেকে পরবর্তী শুক্রবার (২৯ মে) পর্যন্ত কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।

১০:৪৪ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

অস্ট্রেলিয়ার পর্যটন কেন্দ্রিক অর্থনীতি স্থবির 

নভেল করোনাভাইরাস পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই লকডাউনের বিধিনিষেধ সামান্য শিথিল করেছে অস্ট্রেলিয়া। তবে বেশির ভাগ ক্ষেত্রেই বাকি বিশ্ব থেকে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে দেশটির। বৈদেশিক বাণিজ্যে এখনো স্থবিরতা বিরাজ করছে, যা দেশটির অর্থনীতিকে বিশ্বায়ন-পূর্ব যুগে নিয়ে যাচ্ছে। খবর ব্লুমবার্গ।

১০:৩৭ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

ঘূর্ণি হামলা এত প্রবল কেন?

চলতি মাসের প্রথম দু’সপ্তাহে বঙ্গোপসাগরের একাধিক জায়গায় জলের উষ্ণতা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল! ‘‘

১০:২৯ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

বন্যপ্রাণি খাওয়া নিষিদ্ধ: উহানকে ‘অভয়াশ্রয়’ ঘোষণা

নভেল করোনাভাইরাসের প্রথম উপকেন্দ্র চীনের উহান শহর বন্যপ্রাণির মাংস খাওয়া আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলো। পাশাপাশি এ ধরনের পশুপাখি পালন করে জীবিকা করেন যেসব খামারি তাদের নগদ অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, যাতে তারা আর এসব পশুপাখির খামার না করেন। 

১০:২৩ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলীয় অঞ্চল

বাংলাদেশের স্থলভাগে রীতিমত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। অতিপ্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে মানুষের বাড়িঘরে পানি উঠেছে। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। উপকূলের ১৯ জেলায় অন্তত ৫১ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে।

১০:১৩ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

রাস্তায় চলাচল করতে বিশেষ ‘পাস’ লাগবে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ হু হু করে বাড়তে থাকলেও বন্ধ হচ্ছে না অযথা ঘোরাঘুরি। এতে ভাইরাসটির বিস্তার আরও মারাত্মক আকার নেয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় রাস্তায় চলাচলে বিশেষ ‘পাস’ নিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের এই ‘মুভমেন্ট পাস’ দেয়া হবে।

১০:০৬ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

‘আম্পানে’র  ভয়াবহ তাণ্ডব: ১৩ জনের মৃত্যু

 প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আম্পান’ আছড়ে পড়েছে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। সুপার সাইক্লোন আম্পান সাত জেলায় কেড়ে নিয়েছে ১৩ জনের প্রাণ। নিহতদের মধ্যে সন্দ্বীপে একজন, যশোরে দুজন, পিরোজপুরে একজন, পটুয়াখালীর দুজন, ভোলার দুজন ও সাতক্ষীরার একজন।

এদের বেশিরভাগই ঝড়ে গাছ বা ঘর চাপা পড়ে মারা গেছেন।

০৯:৫৫ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ধ্বংস হয়ে গেছে : মমতা

মাস ছয়েক আগে বাংলায় তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। এবার তাতে শেষ পেরেক পুঁতে দিল ঘূর্ণিঝড় আম্ফান। আম্ফানের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গ। বুধবার নবান্ন থেকে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এ কথা জানান।

তিনি বলেন, ঝড়ের পুরোটাই পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে। কমপক্ষে ১০-১২ জনের মৃত্যুর খবর মিলেছে বলেও জানান তিনি।

০৯:৩৬ এএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার

আম্ফানের ভয়াবহ তাণ্ডব: ভোলায় ২ জনের মৃত্যু

 ভোলায় দুপুরের পর থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানি কয়েক ফুট বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের বাইরে এবং বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে ঝড়ে গাছচাপা পড়ে এবং ট্রলার ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। 

০৯:৩০ পিএম, ২০ মে ২০২০ বুধবার

পশ্চিমবঙ্গে প্রথম হানা

উপকূলে আছড়ে পড়লো সুপার সাইক্লোন আমফান

অতি প্রবল ঘূর্ণিঝড় আমফান ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার পর স্থলভাগে উঠে আসতে শুরু করেছে।

০৫:২৬ পিএম, ২০ মে ২০২০ বুধবার

আমফানে জানমাল রক্ষার ব্যবস্থা করছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় আমফান - এটা প্রাকৃতিক দুর্যোগ। এখানে কারো হাত নেই। এটা আমরা ঠেকাতে পারব না। কিন্তু মানুষের জানমাল রক্ষার ব্যবস্থাটা আমরা নিতে পারি। সেটা আমরা নিয়ে যাচ্ছি। 

০৫:১৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

করোনা পরীক্ষা করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক

 করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন আরও একজন সাংবাদিক। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরীক্ষা করতে গিয়ে অপেক্ষমাণ অবস্থায় অসুস্থ হয়ে ঢলে পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সাংবাদিকের নাম এম মিজানুর রহমান খান। তিনি ‘দৈনিক বাংলাদেশের খবরের’ সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

০৩:৩৮ পিএম, ২০ মে ২০২০ বুধবার

দেশে একদিনে সর্বোচ্চ ১৬১৭ জন করোনায় আক্রান্ত 

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন।

 বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

০৩:৩৬ পিএম, ২০ মে ২০২০ বুধবার

সড়ক দুর্ঘটনার শিকার পরিকল্পনামন্ত্রী

সিলেট যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

০৩:৩৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার

ছবি পাঠালো নাসা

আমফান কতটা ভয়ঙ্কর?

সুপার সাইক্লোন আমফান কতটা ভয়ঙ্কর? তার ছবি পাঠালো নাসার উপগ্রহ ‘অ্যাকোয়া’। 

০৩:১৭ পিএম, ২০ মে ২০২০ বুধবার

সুপার সাইক্লোন আমফান : মোকাবিলায় নেয়া হয়েছে যেসব প্রস্তুতি

সুপার সাইক্লোন আমফানের সম্ভাব্য ক্ষয়-ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার। 

০২:৫৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার

প্রাণঘাতি ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি : দেড়শ’ বছরের হিসেব-নিকেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে নানা সময়ে বাংলাদেশে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ঊপকূলীয় অঞ্চলের জনসাধারণ। গেল কয়েক দশকে দেশের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমেছে। এতদসত্ত্বেও এক যুগ আগে প্রলয়ঙ্করী ‘সিডর’-এর ধ্বংসযজ্ঞ এখনো মানুষের চোখে ভেসে ওঠে।

০১:৫৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার