ঢাকা, ০৯ নভেম্বর সোমবার, ২০২৬ || ২৫ কার্তিক ১৪৩৩
good-food

দেশের সব সিনেমা হল বন্ধ  

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এ ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারবাহিকতায় এবার দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এমনটাই জানালেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।

১২:৫৭ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

‘আবার আসিব ফিরে এই বাংলায়’

তোফায়েল আহমেদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। আজ থেকে শতবর্ষ আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে, মাতৃক্রোড়ে যে শিশু প্রথম চোখ মেলেছিল, পরবর্তীকালে সে শিশুর পরিচিতি দেশের গ-িরেখা অতিক্রম করে পরিব্যাপ্ত হয়েছে বিশ্বব্যাপী। মা-বাবার আদরের ‘খোকা’, রাজনৈতিক সহযোদ্ধাদের সুপ্রিয় ‘মুজিব ভাই’, সমসাময়িকদের প্রিয় ‘শেখ সাহেব’ থেকে মুক্তিকামী বাঙালির ভালোবাসায় অভিষিক্ত হয়ে অর্জন করেন ‘বঙ্গবন্ধু’ উপাধি এবং শেষত কায়েমি স্বার্থবাদীদের প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করে হয়ে ওঠেন জাতির অবিসংবাদিত নেতা- জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

১২:৫৫ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

দেশে আরো ২ জন  নতুন করে করোনায় আক্রান্ত 

দেশে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১০ জন।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা ভাইরাস-সংক্রান্ত নিয়মিত সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

১২:৫১ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০ টার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্র ও সরকারপ্রধান।

১২:২৬ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

বাবাকে নিয়ে রেহানার লেখা কবিতা পড়বেন শেখ হাসিনা

সীমিত আয়োজনের এই অনুষ্ঠানে বাবাকে নিয়ে শেখ রেহানার লেখা কবিতা আবৃত্তি করবেন বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; শেখ রেহানা কণ্ঠ দেবেন মুজিববর্ষের ‘থিম সং’ এ।

১২:০৪ এএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

শতবর্ষে মুজিব: বিশ্বজুড়ে আয়োজন

শুভ জন্মদিন মুক্তির মহানায়ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন মঙ্গলবার। এদিন থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন  ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে।  দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।  রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে।

১১:৫৩ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

১১:২২ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

মুজিববর্ষ : আলোয় আলোয় সেজেছে রাজধানী

আলোয় আলোয় রঙিন হয়ে উঠেছে রাজধানী ঢাকা। শুধু ঢাকা মহানগরীই নয়, বর্ণিল সাজে সেজেছে সারাদেশ।  

মুজিববর্ষের মূল অনুষ্ঠানকে ঘিরে সোমবার সন্ধ্যার পর থেকেই  রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ ব্যাংক-বীমা সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, নগরের অলি-গলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। রাস্তার দু’পাশ ও মোড়ে-মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রংয়ের আলোর ঝলকানি।

১০:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

শিক্ষার্থীদের হাতে বাবাকে নিয়ে লেখা শেখ হাসিনার চিঠি

বাবাকে নিয়ে লেখা প্রধানমন্ত্রীর  চিঠিটি মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৩৬ লাখ শিক্ষার্থীর একযোগে পাঠ করার কথা থাকলেও সেই অনুষ্ঠান বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর সোমবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেন, “করোনাভাইরাসের কারণে আমরা আমাদের প্রোগ্রামটা বাতিল করেছি।

০৮:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে সেন্টু খলিফা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। রোববার স্থানীয় সময় রাত ১১টায় ইতালির জেনেভা শহরে তিনি মারা যান। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন দেশটির ডাক্তাররা।

এ বিষয়ে একজন ভেনিস প্রবাসী মোবারক হোসেন জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় আসার পর স্থানীয় সময় রাত ১১টায় সেন্টু মারা যান।

০৮:০৫ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

মুজিববর্ষের প্রথম দিনে ১০০ বার খতমে-কোরআন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে জাতির পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ১৭ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম ও খতিবের তত্ত্বাবধানে দেশের প্রখ্যাত ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার খতমে-কোরআন সম্পন্ন করা হবে,বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

 

০৮:০২ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

৩১ মার্চ পর্যন্ত বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান

১৭ মার্চ, মঙ্গলবার থেকে সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ১৬ মার্চ,সোমবার দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

 

০৩:৩১ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

হোয়াটসঅ্যাপে সতর্কতা

চোর-হ্যাকার রুখতে এড়িয়ে চলুন ৭ ভুল

সোশ্যাল মিডিয়ার যুগে খুব সহজেই আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। তার মধ্যে ফেসবুক হল একটি অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আমরা দেশে-বিদেশে প্রত্যেক কাছের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখতে পারি।

১০:৫৮ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

আমিষ খেলে ঝুঁকি বাড়ে করোনাভাইরাসের?

করোনাভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আতঙ্কের পাশাপাশি কিছু ভ্রান্ত ধারণা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে।

১০:১২ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

কু‌ড়িগ্রা‌মের ডি‌সি প্রত্যাহার, নেয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

মধ্যরাতে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর ভ্রাম্যমাণ আদালতের সাজা দেয়ার অভিযোগে অভিযুক্ত কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একইস‌ঙ্গে তার বিরু‌দ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হ‌চ্ছে ব‌লেও জা‌নিয়ে‌ছেন তিনি।

০৭:৫২ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

করোনা আতঙ্কে জবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নেয়ায় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।  সোমবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১২ জন শ্রেণি প্রতিনিধি আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেন। 

০৭:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

সার্কভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবেলা করব: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার বিকেল ৫টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি আট দেশের রাষ্ট্রপ্রধানদের প্রতি এ আহ্বান জানান।

বাংলাদেশ সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা সার্কভুক্ত সদস্য দেশগুলোর প্রতিনিধিদের ভিডিও সম্মেলনে তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন পর্যন্ত আমাদের দেশে পাঁচজন করোনা সংক্রমিত ব্যক্তি এসেছেন। স্থানীয়ভাবে কোনও সংক্রণের ঘটনা পাওয়া যায়নি।

০৭:৪৭ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি হয়নি : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ রবিবার গুলিস্থানে মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন।

০৭:৪৪ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

করোনা : সতর্কতায় কমবে ঝুঁকি

বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাবের মধ্যে তিন বাংলাদেশির আক্রান্ত হওয়ার পর ভাইরাসটি প্রতিরোধ এখন আমাদের আলোচনার প্রধান বিষয়।

০৬:১৯ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

‘কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেয়া হবে’

জামিনে মুক্ত হওয়ার পর ধরে নেওয়া এবং নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন সাংবাদিক  আরিফুল ইসলাম। রোববার (১৫ মার্চ) দুপুরে কারাগার থেকে মুক্ত হন আরিফ। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে।

০৬:০৭ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

এবার করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ।  শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেন সরকার।

ওই বিবৃতির বরাতে সিএনএন জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়ায় বেগোনা গোমেজের স্বাস্থ্য পরীক্ষা করা হলে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

 

১২:৪৭ পিএম, ১৫ মার্চ ২০২০ রোববার

ঢাবি শিক্ষার্থীর স্ট্যাটাস : ছুটি ঘোষণা করলে কী ক্ষতি হবে?

শিক্ষা প্রতিষ্ঠানগুলো জনসমাগমের একটা ক্রিটিকাল পয়েন্ট। ইতালিতে ভয়াবহ ভাবে সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের, যেখান থেকে ফিরবেন অনেক প্রবাসী। এর মাঝেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরোবে বহু পরিবার। মৃত্যুর হার কম হলেও, বেশ সংক্রামক এই ভাইরাসটি। আর এটা ছড়িয়ে পড়াটা খুবই সহজ, হাঁচি, কাশি, ছোঁয়ার মাধ্যমে, ব্যবহৃত জিনিসের মাধ্যমে।

০৯:৩৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

করোনাভাইরাসকে বিপর্যয় ঘোষণা করলো ভারত

দেশে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার। ভাইরাসটিতে সংক্রমিত এবং আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সহায়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপকে ‘একটি বিশেষ এককালীন ব্যবস্থা’ বলা হয়।

ভাইরাসটির সংক্রমণ স্বাস্থ্যগত জরুরি অবস্থা নয় এবং এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রণালয়র কর্মকর্তারা গণমামাধ্যমে ব্রিফিং করার পর এই ঘোষণা করা হলো।

০৯:৩২ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

করোনার লক্ষণ দেখা দিলে যেভাবে আলাদা থাকবেন

করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে কিংবা এমন সন্দেহ হলে প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে আশপাশের লোকজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞ ও ডাক্তাররা।

০৯:২৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার