মুজিববর্ষের প্রথম দিনে ১০০ বার খতমে-কোরআন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ১৬ মার্চ ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে জাতির পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ১৭ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম ও খতিবের তত্ত্বাবধানে দেশের প্রখ্যাত ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার খতমে-কোরআন সম্পন্ন করা হবে,বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত মোনাজাতে অংশগ্রহণ, ১৭ মার্চ মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
তিনি জানান, খতমে-কোরআন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, দুই লাখ নির্যাতিত মা-বোন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত দেশের সব শহীদ সদস্য, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত সব শহীদ সদস্য ও জাতির কল্যাণ কামনা বিশেষ করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিশ্ববাসীকে বিশেষ করে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সাথে সমন্বয় রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, ১৭ মার্চ দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া/প্রার্থনা করা হবে।
চলতি বছরের ডিসেম্বর মাসের সুবিধাজনক তারিখে ঢাকায় মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সব ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, আটটি বিভাগীয় শহরে আগামী এক বছরের মধ্যে সুবিধাজনক সময়ে দুদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করবে।
সেই লক্ষ্যে বর্ষাকালের আগে একটি ও শীতকালের আগে একটি সভা করা যায়। ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় পর্যায়ে একটি করে সভা করবে।
এছাড়া অন্যান্য সংস্থা ঢাকা, টুঙ্গিপাড়া, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জে একটি করে সভা করবে।
প্রতিমন্ত্রী জানান, ১৭ মার্চ সকাল ৯টায় মাসব্যাপী বায়তুল মোকাররম, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও এবং ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্যাথলজিক্যাল পরীক্ষা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ইসলামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও সব ধর্মাবলম্বীর অধিকার সুরক্ষাসহ ধর্মীয় সম্প্রীতি এবং ৭ মার্চের ভাষণসহ সব বিষয় নিয়ে লিফলেট ও বুকলেট তৈরি এবং বিতরণ করা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



