মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৬ ১ জানুয়ারি ২০২৬
লিওনেল মেসি কখনোই নতুন কোনো রেকর্ড ভাঙা বা নতুন মাইলফলকে পৌঁছানো থেকে দূরে থাকেন না। ২০২৬ সালে মেসি তাঁর অবিশ্বাস্য ক্যারিয়ারের আরেকটি বিশাল মাইলফলকের খুব কাছাকাছি রয়েছেন- সেটি হলো ৯০০তম গোল।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৮৯৬। আর্জেন্টিনা, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই গোলগুলো এসেছে। ২০২৫ সালের শেষ ম্যাচে গত ৫ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএস কাপ জয়ের পর এই সংখ্যায় পৌঁছান তিনি।
২০২৬ সালের এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এদিকে আর্জেন্টিনাও আবার মাঠে নামবে ২৭ মার্চ, দোহায় স্পেনের বিপক্ষে ফিনালিসিমায়। ফলে মেসির ৯০০তম গোল দেখতে আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে ৩৮ বছর বয়সী এই তারকা প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেই প্রয়োজনীয় চার গোল করতে খুব বেশি দেরি করবেন না বলেই অনুমেয়।
বর্তমানে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোই একমাত্র সক্রিয় ফুটবলার, যিনি পেশাদার ক্যারিয়ারে ৯০০’র বেশি গোল করেছেন। তিনি এই কীর্তি গড়েন ২০২৪ সালের সেপ্টেম্বরে। পেশাদার ফুটবলারদের মধ্যে পরের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানোদস্কি (৬৮৫ গোল)। আধুনিক ফুটবলের এই দুই মহাতারকার সঙ্গে ‘৯০০ ক্লাব’-এ অন্য কারও যোগ দেবার সম্ভাবনা আপাতত নেই।
মেসির গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের মে মাসে। বার্সেলোনার হয়ে আলবাসেতের বিপক্ষে লিগ ম্যাচে শেষ দুই মিনিটে বদলি হিসেবে নেমে ২-০ গোলে জয়ের পথে নিজের প্রথম পেশাদার গোলটি করেন তিনি। শুরুটা তখন থেকেই।
উন্নতির প্রতিটি ধাপে মেসির ওপর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবু সেই প্রথম গোলের পর যে অবিশ্বাস্য সাফল্য আসবে, তা কেউই কল্পনা করতে পারেনি। ২১ বছর পরও মেসি এমন ধারাবাহিকতায় গোল করে চলেছেন যে, তিনি আর কতদূর যেতে পারবেন তা বলা কঠিন।
রোনাল্ডোর ১,০০০ গোলের লক্ষ্যে পৌঁছানো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ৪০ বছর বয়সী রোনাল্ডো এখন সেই লক্ষ্যের মাত্র ৫০ গোল দূরে। কিন্তু মেসি যখন ৯০০’র কাছাকাছি, তখন প্রশ্ন উঠছে, তিনি কি ১,০০০ গোলের স্বপ্নও দেখতে পারেন? আর পর্তূগীজ তারকার চেয়ে প্রায় আড়াই বছর ছোট হওয়ায়, অবসরে যাওয়ার সময় কি তাঁর গোলসংখ্যা রোনাল্ডোর চেয়েও বেশি হতে পারে?
মেসির অধিকাংশ গোল এসেছে সেই ক্লাবেই, যেখানে তিনি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন-বার্সেলোনা। ১৭ মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে তিনি করেছেন ৬৭২ গোল, যা তাঁর মোট গোলের প্রায় ৭৫ শতাংশ।
পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল করেন মেসি। এরপর ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮৮ ম্যাচে করেছেন ৭৭ গোল।
আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে তাঁর গোল ১১৫টি। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা দুটি গোল (এছাড়া টাইব্রেকারে একটি পেনাল্টি)। সব মিলিয়ে ক্যারিয়াওে ১১৩৭ ম্যাচে মেসির গোলসংখ্যা ৮৯৬।
২০০৪-০৫ মৌসুমে ১৭ বছর বয়সে ফ্র্যাঙ্ক রাইকার্ডের অধীনে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মেসির। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তিনি মাত্র এক গোল করেন, যেটি ছিল তাঁর প্রথম পেশাদার গোল।
২০০৬ সালের মার্চে ক্রোয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক গোল করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০০৫-০৬ মৌসুমে (১০ গোল) তিনি প্রথমবার দুই অঙ্কের গোলসংখ্যায় পৌঁছান এবং পরবর্তী টানা ২০ মৌসুমেও সেই ধারা বজায় রাখেন।
২০১১-১২ মৌসুম ছিল মেসির একক মৌসুমে সর্বোচ্চ গোলের বছর। ক্লাব ও দেশ মিলিয়ে ৮২ গোল। একই মৌসুমে ২৪ বছর বয়সে তিনি বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন।
২০১৪-১৫ মৌসুমে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হন মেসি। এরপরও গোলের বন্যা থামেনি।
সব মিলিয়ে বলতে গেলে, পেশাদার ফুটবলার হিসেবে ২২ মৌসুমে তিনি একবার ৮০’র বেশি, তিনবার ৬০’র বেশি, আটবার ৫০’র বেশি এবং ১৪ বার ৪০’র বেশি গোল করেছেন।
২০০৮-০৯ থেকে ২০২০-২১ পর্যন্ত টানা ১৩ মৌসুমে ক্লাব ও দেশ মিলিয়ে অন্ততত ৩০ গোল করেছেন তিনি।
পিএসজিতে প্রথম মৌসুমে গোলসংখ্যা কিছুটা কমে ২২ হলেও, দ্বিতীয় মৌসুমে তিনি করেন ৩৭ গোল। ২০২৩ সালে নিসের বিপক্ষে গোল করে ইউরোপীয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ ক্যারিয়ার গোলদাতার রেকর্ডও ভাঙেন তিনি।
রেকর্ড ও মাইলফলক :
-এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৯১ গোল (২০১২) করার বিশ্বরেকর্ড মেসির।
-২০১৬ সালে ক্যারিয়ারের ৫০০তম গোল করেন তিনি।
-চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ১০০ গোলের মালিক হিসেবেও তাঁর নাম ইতিহাসে লেখা।
এমএলএসে ইন্টার মায়ামির হয়ে রেকর্ড গড়াও অব্যাহত রয়েছে। ২০২৫ মৌসুমে ২৮ লিগ ম্যাচে ২৯ গোল করে জেতেন এমএলএস গোল্ডেন বুট। একই সঙ্গে এমএলএস ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডও গড়েন তিনি।
১,০০০ গোলের মাইলফলক ছুঁতে এখনও তাঁর প্রয়োজন ১০০’র বেশি গোল। তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।২০২৫ সালের অক্টোবরে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন মেসি, যা চলবে ২০২৮ এমএলএস মৌসুম পর্যন্ত। তখন তাঁর বয়স হবে ৪১। এমএলএসে যোগ দেওয়ার পর থেকে তিনি ক্লাব ও দেশ মিলিয়ে গড়ে প্রতি মৌসুমে ৩৬ গোল করেছেন। যদি এই গড় ধরে রাখতে পারেন, তবে ২০২৮ মৌসুমের শেষ দিকে তিনি ১,০০০তম গোল স্পর্শ করতে পারেন।
রোনাল্ডোর বর্তমান গোল ৯৫৭। তাঁর বয়স হবে ৪১। মেসির গোল ৮৯৬, বয়স ৩৯। যদি রোনাল্ডো ২০২৬ সালের শুরুতে অবসর নেন এবং মেসি আরও দুই মৌসুম খেলেন, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে মেসি রোনাল্ডোর মোট গোলসংখ্যা ছাড়িয়ে যেতে পারেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















