ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরাতে আইসিসিকে চিঠি বিসিবির
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪২ ৪ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেকে (আইসিসি) চিঠি দেওয়ার।
এবার সেটাও সম্পন্ন করল ক্রিকেট বোর্ড। ভারত থেকে বাংলাদেশের সব ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
রবিবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বোর্ড জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বিকেলে বিসিবি পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদ গত ২৪ ঘণ্টার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পর্যালোচনা করে ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া, দুই দেশের মধ্যকার বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বিসিবির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এই পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারতে ভ্রমণ করবে না।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিসিবি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের আয়োজক সংস্থা আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশ দলের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করতে।
ভারত ছাড়াও এই টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কা। কূটনৈতিক সমস্যার কারণে ভারত সফরে না যাওয়ায় পাকিস্তান বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে দ্বীপ রাষ্ট্রটিতে।
বিসিবির বিবৃতিতে আরও জানানো হয়, বিসিবির এই পদক্ষেপ বাংলাদেশি খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, বোর্ডের সদস্য এবং সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের নিরাপত্তা নিশ্চিত করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে, আইসিসি বিষয়টি গুরুত্বসহকারে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে।
শনিবার ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজকে। এরপর থেকেই দুই দেশের ক্রিকেটে বইছে উত্তাল হাওয়া। অবশেষে সেই হাওয়ার প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বকাপেও।
ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমদিনই কলকাতার ইডেন গার্ডেনসে ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার জন্য রবিবার বিশ্বকাপের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি।
উল্লেখ্য, এবারের আইপিএল মিনি নিলামে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মোস্তাফিজকে। কিন্তু ভারতের একদল ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের চাপের মুখে বিসিসিআই কলকাতাকে নির্দেশ দেয় মোস্তাফিজকে ছেড়ে দিতে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















