নির্বাচনে নাক গলালে দাঁতভাঙা জবাব: ভারতকে এনসিপি নেতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৫ ৭ জানুয়ারি ২০২৬
ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মিছিল ‘আধিপত্যবাদ বিরোধী যাত্রা’য় বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘নাক না গলানোর’ আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, কোনো দেশ এই চেষ্টা করলে তাকে দাত ভাঙা জবাব দেওয়া হবে।
বুধবার বিকালে রাজধানীর নতুন বাজার এলাকায় ওই মিছিলটিকে অবশ্য আটকে দেয় পুলিশ।
ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের নাগরিক ফেলানী খাতুন নিহত হওয়ার ১৫ বছর পূর্তির দিন ওই কর্মসূচি নিয়েছিল এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
বাংলাদেশ-ভারত সীমান্তে বিচারবহির্ভূত হত্যা ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এ যাত্রা করে দলটি।
বিকেল ৪টায় শাহজাদপুর থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা হওয়া মিছিলটি আটকে দিলে নেতাকর্মীরা কুড়িলমুখী সড়কে দাঁড়িয়ে স্লোগান ও বক্তব্য দেন।
এ সময় 'দিল্লি না, ঢাকা, ঢাকা, ঢাকা', 'কাঁটাতারের ফেলানী, আমরা তোমায় ভুলিনি', 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ'সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সেখানে রিকশায় দাঁড়িয়ে বক্তব্য দেন এনসিপির নেতারা।
ফেলানী হত্যার ঘটনা উল্লেখ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “সীমান্তে তখন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল।”
ভারতের মদদেই ২০০৯ সালে আওয়ামী লীগ পিলখানায় ও ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের বিচার করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ভারতের বিচারের উদ্যোগ নেওয়ার দাবিও জানান এনসিপি নেতা। তিনি বলেন, “বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কোনো দেশ নাক গলানোর চেষ্টা করলে জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।”
এনসিপির ঢাকা উত্তরে সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম বলেন, “বিএসএফ বাহিনী এ দিনে ফেলানীকে ঝুলিয়ে রেখেছিল, আমরা সে দিনকে ভুলিনি। সেদিনের স্মরণে আমরা প্রতি বছরই নতুন করে শপথ নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসলাম।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




