ঢাকা, ১৩ নভেম্বর শুক্রবার, ২০২৬ || ২৮ কার্তিক ১৪৩৩
good-food

প্রতিবন্ধীদের কর্মসংস্থানে দরকার সমন্বিত উদ্যোগ

প্রতিবন্ধীরা সমাজেরই অংশ। অনেকেই তাদের সমান চোখে না দেখলেও একটি ক্ষেত্রে স্বাভাবিক মানুষের চেয়ে অনেক এগিয়ে তারা।

০৮:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

শিশু আসামির পরিচয় প্রকাশে গণমাধ্যমকে সতর্ক হাইকোর্টের

আদালতে বিচারাধীন মামলার শিশু আসামির নাম, ঠিকানা, ছবিসহ পরিচিতি প্রচার ও প্রকাশে ম্যাগাজিন

০৭:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফের একসঙ্গে টাইগার-শ্রদ্ধা

বাঘির প্রথম কিস্তিতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। পর্দায় তাদের রসায়ন ছিল বেশ

০৭:২৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

যুব বিশ্বকাপে আর্জেন্টিনা, বাদ ব্রাজিল

কলম্বিয়া হারলেই কেবল আশা ছিল। তবে উরুগুয়ের বিপক্ষে হারেননি কলম্বিয়ানরা, করেছেন ড্র।

০৬:৫৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে মাথাব্যথা নেই: কাদের

সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন,স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।  

 

০৫:৪৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

আদালতে অসুস্থ খালেদার চিকিৎসার আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘প্রচণ্ড অসুস্থ’ তাই তার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা আবারও চিকিৎসা করানোর আবেদন করেছেন আইনজীবী। আদালত এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে এ আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

০৫:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

খালেদার মুক্তি প্রধানমন্ত্রীর এখতিয়ারে নেই: তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য। কিন্তু, খালেদা জিয়া কেন, কোনো বন্দিকেই মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এই এখতিয়ার শুধুই আদালতের। রিজভী বারবার এই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।

০৫:২৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ঠাকুরগাঁওয়ে গরু নিয়ে সংঘর্ষ, বিজিবির গুলিতে পরীক্ষার্থীসহ নিহত ৩

গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুরে। এ ঘটনায় গুলিতে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত হয়েছেন তিনজন।   হরিপুর থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গফুয়া ইউনিয়নের বহরমপুর গ্রামে এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এলাকাবাসী লাশ ঘিরে বিক্ষোভ করেছে। ঘটনার জন্য দায়ী বিজিবি সদস্যদের শাস্তি দাবি করছেন তারা।

০৫:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সিবিএ নেতার দখল থেকে পাজেরো গাড়ি উদ্ধার

এবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর কাছ থেকে সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার সকালে পিডিবি কর্তৃপক্ষ দুদকের কাছে গাড়িটি হস্তান্তর করে।

এর আগে গত সোমবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সিবিএর সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার ব্যবহার করা সরকারি গাড়ি উদ্ধার করে দুদক।

০৫:১৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

সব মহিলা প্রার্থীই বৈধ

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত সব প্রার্থীই বৈধ। মঙ্গলবার এ ঘোষণা দিলো নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন, জাতীয় পার্টির ৪ জন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন একজন।

১২:৪৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

কী খাচ্ছি, খাবার না বিষ ?

মানুষের মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য) মধ্যে খাদ্য একটি প্রধান ও অন্যতম মৌলিক চাহিদা। জীবন ধারণের জন্য খাদ্যের কোনো বিকল্প নেই।  সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের প্রয়োজন বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য। আর এ বিশুদ্ধ খাদ্য সুস্থ ও সমৃদ্ধশালী জাতি গঠনে একান্ত অপরিহার্য। কিন্তু বাংলাদেশে বিশুদ্ধ খাবার প্রাপ্তি কঠিন করে ফেলছে কিছু বিবেকহীন ব্যবসায়ী ও আড়তদার। আইনশৃঙ্খলা বাহিনী ও এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে।

ভেজাল খাদ্য পণ্যে স্বাস্থ্যঝুঁকি 

আমেরিকার এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির প্রতিবেদনে প্রকাশ, ফরমালিন ফুসফুস ও গলবিল এলাকায় ক্যান্সার

১২:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

খাদ্যে ভেজাল-বিষাক্ত রাসায়নিক: আদালত বলছে মারাত্মক দুর্নীতি

দুধ, দইসহ খাবারে বিষাক্ত কীটনাশকসহ রাসায়নিক ও ভেজাল মেশানোর ঘটনা প্রমাণে ভোক্তাদের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। আসলে কী খাচ্ছি আমরা-এ প্রশ্ন সবারই।   এমন পরিস্থিতিতে স্থানীয়ভাবে উৎপাদিত ও বাজারে প্যাকেটজাত দুধ, দই ও গোখাদ্যে ব্যাকটেরিয়া, কীটনাশক, অ্যান্টিবায়োটিক, সীসা, রাসায়নিকের মাত্রা নিরূপনে বাজার থেকে নমুনা সংগ্রহ করে জরিপ চালাতে নির্দেশ দিলেন হাই কোর্ট।  

১১:৩৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফেরদৌস-পূর্ণিমা ঢাকায় : ‘গাঙচিল’ শুটিং বন্ধ

একটি দুর্ঘটনা ওলট-পালট করে দিল সবকিছু। মোটরসাইকেল দুর্ঘটনায় নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার আহত হওয়ার ঘটনায় সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেন পরিচালক। ভেবেছিলেন, সাময়িক বিশ্রাম শেষে ফের শুটিং শুরু করবেন। কিন্তু চিকিৎসকের কড়া নির্দেশ, বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে ফেরদৌস ও পূর্ণিমাকে। শিল্পীদের সুস্থতার কথা ভেবে তাই শুটিং বন্ধ করে দেন পরিচালক

১১:২৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

৪ সন্তান নিলে আজীবন আয়কর মাফ

কোনো নারী চার সন্তান জন্ম দিলে আজীবনের জন্য তার আয়কর মওকুফ করার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। শিশু জন্মের হার বৃদ্ধিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন

০৯:১৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ডাকসু তফসিল স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ক্ষমতাসীন ছাত্রলীগ। সোমবার মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বর্তমানে ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় আছে বলে দাবি করেন।

০৯:১২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

টুইটারে ৭০ হাজার ফলোয়ার প্রিয়াঙ্কা গান্ধীর

ভারতের বিরোধী দল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সোমবার সামাজিক মাধ্যম টুইটারে একাউন্ট খোলার সঙ্গে সঙ্গে বিপুল সাড়া পড়ে যায় নেটিজেনদের মধ্যে। কয়েক ঘণ্টার মধ্যে তার ফলোয়ার ৭০ হাজার ছাড়িয়ে যায়।

০৯:০৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ডাকবাংলোয় তরুণী ধর্ষণ, ২ পুলিশ কর্মকর্তা আসামি

ডাকবাংলোতে আটকে রেখে তরুণীকে ধর্ষণ ও জোর করে ইয়াবা সেবন করানোর ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে থানায় মামলা হয়েছে।

নির্যাতনের শিকার ওই তরুণী সোমবার রাতে সাটুরিয়া থানায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তারা হলেন সাটুরিয়া থানার উপ-পরিদর্শক সেকেন্দার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাজহারুল ইসলাম।

০৮:৫০ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

অন্তঃসত্ত্বা ইউএনওকে ওএসডি, সংসদে ক্ষোভ

নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তঃসত্ত্বা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বেগম বীণাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন এমপিরা। এ ধরনের সিদ্ধান্ত বর্তমান নারী ক্ষমতায়নের যুগে একটি ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তারা।

সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের এমপিরা এ ক্ষোভ প্রকাশ করেন। অধিবেশনের সভাপতিত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। স্পিকার নিজেও বিষয়টি খতিয়ে দেখার জন্য জনপ্রশানশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন।

১১:৩৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

হাসবেন, কিন্তু কেন ?

হাসি আমাদের দেহ-মন সুস্থ রাখার মহা ঔষধ। এর অর্থ সুস্থ থাকতে হলে আমাদের বেশি করে হাসতে হবে।

বিজ্ঞানের ভাষায় হাসি আমাদের দেহকে সর্বক্ষণ সুস্থ রাখতে সহায়তা করে থাকে। তাই যদি আপনি সর্বদা সুস্থ থাকতে চান তাহলে বেশি করে হাসুন। 

যুগে যুগে জ্ঞানীগুণীরা সবাই হাসির প্রয়োজনীয়তার কথা বলে গেছেন। হাসি একটা পুরো চেহারাই বদলে দিতে পারে। হাসিমাখা মুখ দেখলেই কেমন মন ভালো হয়ে যায়। হাসি মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় যেন শতগুণ। 

১১:০৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সব অনলাইন নিবন্ধিত হবে: তথ্যমন্ত্রী

দেশের সব অনলাইন গণমাধ্যমকে অনলাইন নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে।

আজ সোমবার সংসদে জাতীয় পার্টির নাসরিন জাহান রত্নার এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

 বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

০৯:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

আবারো সংসদ উপনেতা সাজেদা চৌধুরী

 টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরী।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

০৮:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

কেয়ামতের আগের দিন পর্যন্ত অভিযোগ করবে বিএনপি :  কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কেয়ামতের দিন পর্যন্ত অভিযোগ করবে । তিনি বলেন, তারা (বিএনপি) যখন দেখে নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, তখন তারা এক তরফা নির্বাচনের অভিযোগ করে।

সোমবার বিকেলে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

০৮:৪৬ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

বিকাশে ৬ ব্যাংক থেকে টাকা পাঠানো যাবে

দেশের ছয়টি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহকরা এখন বিকাশ-এ টাকা পাঠাতে পারবেন। বিকাশ অ্যাপ ও ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নতুন এ সেবা নিতে পারছেন ব্যাংকগুলোর গ্রাহকরা।

০৫:১৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

সংরক্ষিত আসনে জাপা’র মনোনয়ন পেলেন যে ৪জন

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন চারজন। তাদের মধ্যে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামসহ 

০৫:১১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার