সৌম্য-মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৮ ৩ মার্চ ২০১৯
সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরির পরও ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হ্যামিল্টন টেস্ট হারল বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে হারে টাইগাররা। এ নিয়ে ষষ্ঠবারের মতো কিউইদের কাছে ইনিংস ব্যবধানে ম্যাচ হারল তারা। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
৪৮১ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দিন শেষে ৪ উইকেটে ১৭৪ রান করে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে ৩০৭ রানে পিছিয়ে ছিল তারা। ইনিংস হার এড়াতে আরও ৩০৭ রান করতে হতো সফরকারীদের। ওই সময় সৌম্য ৩৯ ও মাহমুদউল্লাহ ১৫ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন সকাল থেকে বেশ সর্তক ছিলেন তারা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের চাকা ভালোই ঘুরিয়েছেন এ জুটি। মারুমুখী মেজাজে ব্যাট করতে থাকেন সৌম্য। তাই প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। ইনিংসের ৫৯তম ওভারের তৃতীয় বলে টিম সাউদির বলে ১ রান নিয়ে ৯৪ বলেই সেঞ্চুরির স্বাদ নেন বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে টেস্টে দ্রুত সেঞ্চুরিতে তামিম ইকবালের পাশে বসেন তিনি। ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেন তামিম। ১৩তম টেস্টে এসে প্রথমবারের মতো তিন অংকে পা দিলেন সৌম্য।
তার সেঞ্চুরি ও মাহমুদউল্লাহর ৬৫ রানের সুবাদে ৪ উইকেটে ৩১০ রান নিয়ে মধাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় লড়াইয়ে ফিরে টাইগাররা। বিরতির থেকে ফিরেও নিজের ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে দেড়শ রানের দোড়গোড়ায় পৌছে যান সৌম্য। কিন্তু ব্যক্তিগত ১৪৯ রানে থেমে যান তিনি। ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন মারকুটে ব্যাটার। ২১ চার ও ৫ ছক্কায় ১৭১ বলে ২৫৫ মিনিট ক্রিজে থেকে ১৪৯ রানের নান্দনিক ইনিংস খেলেন সৌম্য। মাহমুদউল্লাহর সঙ্গে পঞ্চম উইকেটে ২৩৫ রানের জুটির সমাপ্তি ঘটে। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে ওয়েলিংটনে পঞ্চম উইকেটে ৩৫৯ রান করেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
সৌম্য ফিরে যাওয়ার পর টেস্ট ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেন মাহমুদউল্লাহ। তার সেঞ্চুরির পরপরই থেমে যান উইকেটরক্ষক লিটন দাস। পরের ওভারেই বিদায় নেন মেহেদি হাসান মিরাজ। তাই ম্যাচ হার সময়ের ব্যাপার হয়ে দাড়ায় বাংলাদেশের। কিন্তু অন্যপ্রান্তে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ। ওয়াগনারের এক ওভারে ১৬ রান নিয়ে দলকে ইনিংস হার থেকে রক্ষার চেষ্টা করতে থাকেন তিনি। কিন্তু দলীয় ৪২৯ রানে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন অধিনায়ক। সাউদির বলে বোল্টকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ২১ চার ও ৩ ছক্কায় ২২৯ বলে ৩১৫ মিনিট ক্রিজে থেকে ১৪৬ রান করেন মিস্টার কুল। এটিই তার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস।
খানিক বাদেই নিজেদের শেষ উইকেট হারায় বাংলাদেশ। ফলে ৪২৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। এতে আবারো নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে ম্যাচ হারে তারা। বোল্ট ১২৩ রানে ৫ উইকেট নেন। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া সাউদি ৩টি ও ওয়াগনার ২টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
ওয়েলিংটনে আগামী ৮ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
















