অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ব্রেইন রট’ আসলে কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৯ ৩ ডিসেম্বর ২০২৪
সারাদিন একটানা ফোন ব্যবহারের পর ক্লান্ত হয়ে যাওয়ায় অনেক সময় কাজে মনোযোগ দেয়া যায় না। অর্থাৎ সহজ ভাষায় মাথা কাজ করা বন্ধ করে দেয়, এ সমস্যাকে জেনারেশন জি ও আলফা নাম দিয়েছে ব্রেইন রট। এ বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘ব্রেইন রট’ শব্দটি।
সোমবার (২ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩৭ হাজার জনগণের ভোটে এ শব্দ বেছে নেয়া হয়েছে। ব্রেইন রটের পাশাপাশি সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় ডিমিউর, ডাইনামিক প্রাইসিং, স্লোপের মত শব্দগুলো।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে ব্রেইন রট শব্দের ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে বলে জানায় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
বিবিসি জানায়, ইন্টারনেট যুগে জেন জি ও জেন আলফাদের মাঝে প্রথম এই শব্দ জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তবে এখন মূলধারায় ব্যবহৃত হচ্ছে শব্দটি।
ব্রেইন রট শব্দের ব্যবহার সবার আগে ১৮৫৪ সালে একজন মার্কিন দার্শনিক হেনরি ডেভিড তার বইয়ে উল্লেখ করেছিলেন। তবে সেসময় এর অর্থ ভিন্ন ছিল। জটিল ধারণাগুলোর প্রতি সাধারণ মানুষের অনাগ্রহ এবং এ কারণে তাদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি ঘটছে বলে সমালোচনা করছিলেন তিনি।
টিকটকে ব্রেইন রটের হ্যাশট্যাগ প্রায় পাঁচ লাখের অধিক ব্যবহার করা হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের প্রধান জানান, শব্দটি ভার্চুয়াল জীবনের নানা ক্ষতিকর দিকের প্রতিফলন করে থাকে। ব্রেইন রটের পাশাপাশি জেন জি ও আলফার ব্যবহৃত সেরা শব্দের সংক্ষিপ্ত তালিকায় আছে ডিমিউর, ডাইনামিক প্রাইসিং, স্লোপের মত শব্দগুলো।
গত বছর অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘রিজ’। এর আগের ১০ বছরে সেলফি, ইয়ুথকোয়াক, টক্সিক, ভ্যাক্স, গবলিন মুড-এর মতো ইন্টারনেটে জনপ্রিয় অনেক শব্দ বর্ষসেরার খেতাব পায়।
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন শক্তির আবির্ভাব
- মামুন ও মাসুদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- রেকর্ড আয় করা ‘ধুরন্ধর-২’কে চরম কটাক্ষ ওয়াইসির
- হাম কী, কেন ঝুঁকিপূর্ণ: সুরক্ষার উপায় জানুন
- চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক হবে: আমিনুল
- অন্তর্বর্তী সরকার দুর্বল থাকায় মব নিয়ন্ত্রণে ব্যর্থ
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬







