অপুর বিরুদ্ধে শাকিবের পক্ষে বুবলীর ৬ বছর আগের স্ট্যাটাস ভাইরাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৮ ২২ মে ২০২৩
সম্প্রতি বেশ কিছুদিন ধরেই একে ওপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ করে চলেছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি শাকিব খান ও শবনম বুবলী। সবশেষ গত শুক্রবার (১৯ মে) এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বুবলী। এমনকি শাকিবের নামও উচ্চারণ করতে চান না বলে জানান তিনি।
অথচ ২০১৭ সালের এপ্রিলে প্রাক্তন (যদিও তখন পর্যন্ত বর্তমান) স্ত্রী অপুর বিশ্বাসের সঙ্গে যখন শাকিবের দ্বন্দ্ব চরমে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়ে শাকিবের পক্ষে দাঁড়িয়েছিলেন বুবলী। সেসব স্ট্যাটাসের একটি নতুন করে সামনে এসেছে। সেখানে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। আবার বিভিন্ন ফেসবুক পেজেও অনেকেই শেয়ার করছেন বুবলীর সেই স্ট্যাটাস।
ওই বছর ৩০ এপ্রিল ফেসবুকে শাকিবের একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে একটি ইতিহাস। উনি ছিলেন, আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কোনো অপশক্তি, ষড়যন্ত্র, চক্রান্ত তাকে দমাতে পারবে না।’
তিনি আরও লেখেন, ‘যখনই তিনি জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলা চলচ্চিত্রকে নিয়ে যাচ্ছে তখনই তার বিরুদ্ধে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠেছে যার প্রমান এর মধ্যে পাচ্ছে সবাই। কিন্তু আমরা শিল্পীরা, সহকর্মীরা, দর্শকরা, ভক্তরা তাকে আজীবন সাপোর্ট দিয়ে যাবো। আমরা আমাদের নিজেদের চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থেই কাজ করতে চাচ্ছি। তাই আমাদের নিজেদের শিল্পীদের সম্মান করুন, পাশে থাকুন।’
বুবলী এই স্ট্যাটাসে অনেকেই নতুন করে মন্তব্য করছেন। তারা বলছেন, ‘স্বার্থ’ শেষ তাই শাকিবকে নিয়ে নিজের অবস্থানও পরিবর্তন করে ফেলেছেন বুবলী।
এক নেটিজেন লিখেছেন, ‘বেচারি, কখনো ভাবেনি যে অপু বিশ্বাসের সঙ্গে যা করেছেন, সময়ের ব্যবধানে তা নিজের জীবনেও ঘটতে পারে। এ শিক্ষাটা পাওয়া আপনার দরকার ছিল।’ অন্য একজন লিখেছেন, ‘সকালে এক কথা বিকালে আরেক কথা।’
নতুন করে এমন নানা মন্তব্য পড়েছে বুবলী সেই পোস্টে। এছাড়া বিভিন্ন ফেসবুক গ্রুপেও বুবলীর এই স্ট্যাটাস শেয়ার দিয়ে এমন নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, অনেকটা বুবলীর মতোই হঠাৎ করে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ের ও সন্তানের খবর জানান অপু বিশ্বাস। এরপর একে-অপরের প্রতি নানা অভিযোগের তীর ছুঁড়ে বিচ্ছেদের পথ বেছে নেন।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















