ঢাকা, ২৫ জুলাই শনিবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food
১৬৮৮

অবশেষে ১০০ কোটির মালিক মাধুরী!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ৩ মার্চ ২০১৯  

গোটা ৯০ দশক বলিউড মাতিয়ে রাখেন মাধুরী দীক্ষিত। মুক্তোঝরা হাসি, মায়াবী চাহনি, ন্যাচারাল সৌন্দর্য ও সনিপুণ অভিনয় দিয়ে কোটি দর্শককে বুদ রেখেছিলেন। আজও তার বিন্দুমাত্র আবেদন কমেনি। সবার কাছে রয়ে গেছেন চিরসবুজ হয়ে।

ওই সময় অনিল কাপুর, শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ সমসাময়িক প্রায় সব অভিনেতার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেন মাধুরী। সবার সঙ্গেই সাফল্য পান। তবে তার কোনো ছবিই ১০০ কোটির বেশি আয় করতে পারেনি। অবশেষে সেই মাইলফলক স্পর্শূ করলেন বলি ললনা। টোটাল ধামাল ছবি দিয়ে তার এই অর্জন।

সূত্রের খবর, মাধুরী অভিনীত ১০০ কোটি রুপি আয় করা প্রথম ছবি টোটাল ধামাল। মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এটি।

জানা গেছে, শুধু ভারত থেকেই ছবিটি আয় করেছে ১০০ কোটি রুপি। তৃতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি।

ইন্দ্র কুমার পরিচালিত ছবিটি গেল ২২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগন, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি, রিতেশ দেশমুখ প্রমুখ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর