অভিযান শুরু হলেই পালিয়ে যাচ্ছেন চাল বিক্রেতারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৪ ৪ জুন ২০২২
এ যেন ইঁদুর-বিড়াল খেলা। চালের বাজারে অভিযান শুরু হলেই পালিয়ে যাচ্ছেন বিক্রেতারা। পরে আবারও বিক্রি হচ্ছে সেই বাড়তি দরেই। সপ্তাহ ব্যবধানে দাম আরও বেড়েছে মুরগিসহ বিভিন্ন মসলার। পণ্য কেনা কমিয়ে দিয়েও মাসের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।
বাজারে এ যেন শুধুই নিয়ম রক্ষার অভিযান। শুরু হলেই লুকিয়ে পড়ছেন বিক্রেতারা। এরপর চলে গেলে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। কিছুতেই টানা যাচ্ছে না যার লাগাম। অভিযান নিয়ে বাগবিতণ্ডায়ও জড়াচ্ছেন কেউ কেউ। এবার সুগন্ধি চালের দর বেড়েছে কেজিতে আরো ১০ টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ব্যবসায়ীদের নীতি-নৈতিকতা মেনে চলা উচিত। উনাদের যদি কোনও সমস্যা না থাকে তাহলে পালিয়ে যাওয়ার কারণ নেই।
এক ব্যবসায়ী বলেন, ‘ আপনি ৫০ হাজার কেন, সব নিয়ে যান। আপনারা যদি ক্ষমতা খাটিয়ে নিয়ে যান, তাহলে হবে নাকি? আমরা সাধারণ ব্যবসায়ীরা কী চোর না বাটপার। মামলা-মোকদ্দমা করে জেল খাটান। ফাঁসিতে ঝুলিয়ে দেন। এগুলো কী শুরু করেছেন? এটা হয় না।’
মুরগির দাম সপ্তাহের ব্যবধানে আবারেও বেড়েছে। নাগালের বাইরে মসলার বাজার। সবকিছুই কম কম করে কিনেও স্বস্তি মিলছে না কিছুতেই। এক বিক্রেতা বলেন, সোনালি মুরগি বর্তমানে ২৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতি কেজি লেয়ার ৩০০ টাকা। আর ব্রয়লারের দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।
এক ক্রেতা বলেন, প্রতিটি জিনিসের দাম বাড়ছে। কিন্তু সে তুলনায় আয় বাড়ছে না।
এক বিক্রেতা বলেন, এক সপ্তাহের ব্যবধানে কোনও জিনিসের দাম বাড়েনি। তবে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ কমেনি।
তবে আরেক বিক্রেতা বলেন, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি জিরার দাম বেড়েছে ৫০ টাকা। এরপর লবঙ্গে ৬০ টাকা, গোলমরিচে ৫০ টাকা, দারচিনিতে ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিকে সবজির সরবরাহ ভালো। কিছুটা দাম কমার তালিকায় রসুন। অপরিবর্তিত আদার দর। বাজেটের আগে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা ভোক্তাদের।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










