অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৫:১৪ ৫ মার্চ ২০২৫
অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-অস্ট্রেলিয়া। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের হয়ে ৯৬ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক স্টিভ স্মিথ।
এছাড়া ৫৭ বলে ৮টি চার আর এক ছক্কায় ৬১ রান করেন অ্যালেক্স ক্যারি। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা ও বরুন চক্রবর্তী। টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানে দুই ওপেনার শুভমান গিল আর অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে ১১১ বলে ৯১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৬২ বলে ৪৫ রান করে ফেরেন স্রেয়াশ আইয়ার।
এরপর বিরাট কোহলির সঙ্গে ৫২ বলে ৪৪ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। তিনি ৩০ বলে এক চার আর এক ছক্কায় ২৭ রান করে ফেরেন। পঞ্চম উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ৪৬ বলে ৪৭ রানের জুটি গড়ে সেঞ্চুরি কাছাকাছি চলে যান বিরাট কোহলি। কিন্তু অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন কোহলি।
দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৯৮ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৪ রানে ফেরেন কোহলি। সপ্তম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিতের ৬ রান আগেই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন হার্দিক পান্ডিয়া। তিনি ২৪ বলে এক চার আর তিন ছক্কায় ২৮ রান করে ফেরেন।
৪৯তম ওভারে ম্যাক্সওয়েলের করা প্রথম বলে ছক্কা হাাঁকিয়ে ১১ বল আগেই দলের জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল। ভারতের ৪ উইকেটের জয়ে ৩৪ বলে দুই চার আর দুই ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের মধ্যে পঞ্চমবারের মতো ফাইনালে উঠে গেল ভারত।
টুর্নামেন্টের অতীতের আট আসরে ভারত দুইবার চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া আর ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে ২০০০ ও ২০১৭ সালে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হেরে যায় ভারত।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী