ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
১০৯

অ্যাটলির ছবিতে শাহরুখ-আল্লু অর্জুন, বড় চমকের ইঙ্গিত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:০৫ ১৬ এপ্রিল ২০২৬  

ক্যামিও চরিত্র দিয়ে আবারো বড় পর্দায় আলোড়ন তুলতে যাচ্ছেন কিং খান শাহরুখ। একাধিক বড় বাজেটের ছবিতে তার ক্যামিও নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। তবে সব প্রস্তাব গ্রহণ না করলেও একটি বিশেষ প্রজেক্টে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে শাহরুখের সম্ভাব্য উপস্থিতি নিয়ে বেশ আলোচনা চলছে। 

প্রথমেই শোনা যায়, দক্ষিণী মহাতারকা রজনীকান্তের ছবি জেলার ২-এর একটি বিশেষ ক্যামিওর জন্য শাহরুখকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের সঙ্কট এবং নিজের লুক প্রকাশ না করার সিদ্ধান্তের কারণে তিনি সেই প্রস্তাব নাকচ করেন। তবে এ বছরের বড়দিনে মুক্তি পেতে যাওয়া ছবি ‘কিং’য়ের জন্য নতুন লুক তৈরি করেছেন শাহরুখ। যা তিনি আগে অন্য কোনও ছবিতে প্রকাশ করতে চান না। জেলার ২ আগে মুক্তি পেতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলিউড বাদশাহ।

নতুন খবর হচ্ছে দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় রাকা ছবিতে শাহরুখ খানের একটি বিশেষ উপস্থিতি থাকতে পারে। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। এই জল্পনা সত্যি হলে প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ ও আল্লু অর্জুন। ভারতীয় সিনেমায় এটি এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে।

ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেস, পাঠান ও জওয়ানের মতো একাধিক ব্লকবাস্টারে দর্শকদের মন জয় করেছে শাহরুখ-দীপিকা জুটি। তাই ‘রাকা’তেও তাঁদের একসঙ্গে দেখা গেলে তা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

সম্প্রতি আল্লু অর্জুনের জন্মদিনে ‘রাকা’র ফার্স্ট লুক প্রকাশ পায়। সেই সময় শাহরুখ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে লেখেন, “শুভ জন্মদিন’ পোস্টারটি আপনার মতোই আকর্ষণীয়।’ আপনারা কী তৈরি করছেন তা দেখার জন্য মুখিয়ে আছি। অ্যাটলির ভাষায়—‘ভর ভর’!” 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর