অ্যাপে রেলের টিকিট মিলছে না: কাউন্টারে ভিড়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৬ ২৩ মে ২০১৯
ঈদ উপলক্ষে রেলের যাত্রী সেবা বাড়ানোর জন্য এবছর থেকে ৫০ শতাংশ টিকিট রেলওয়ের অ্যাপের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ যাত্রীরা অভিযোগ করছেন, টিকিটের জন্য বারবার চেষ্টা করেও তারা ব্যর্থ হচ্ছেন।
অ্যাপে টিকিট না পেয়ে কাঙ্ক্ষিত টিকিটের আশায় আবার গিয়ে দাঁড়িয়েছেন কমলাপুরসহ রাজধানীর অন্যান্য টিকিট কাউন্টারে। বৃহস্পতিবার (২৩ মে) সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
সকালে কমলাপুর স্টেশনের খোলা জায়গায়ও টিকিট প্রত্যাশীদের ভিড়ে তিলপরিমাণ ঠাঁই নেই। প্রতিটি লাইন দীর্ঘ হতে হতে চলে গেছে স্টেশনের বাইরের খোলা মাঠে। লাইনের শুরু দেখা গেলেও কোথায় গিয়ে শেষ হয়েছে তা বের করা কঠিন।
এরপরও টিকিট নামের সোনার হরিণটি পাওয়ার আশায় গভীর রাত থেকেই স্টেশনে গিয়ে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। যাত্রীদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে না। বারবার চেষ্টা করলেও নানা জটিলতা দেখাচ্ছে।
রাজশাহীর টিকিট প্রত্যাশী ইয়াকুল আলী বলেন, গত দুই দিন ধরে অ্যাপের মাধ্যমে অনলাইনে একটি টিকিট সংগ্রহ করার চেষ্টা করছি। এ দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও চারটি টিকিট পেতাম। কিন্তু অ্যাপ থেকে কোনও টিকিট পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই ভোররাতে এসে লাইনে দাঁড়িয়েছি।
রংপুরের টিকিট প্রত্যাশী রিয়াজুল করিম বলেন, অ্যাপে চেষ্টা করার পরই লাইনে দাঁড়িয়েছি। কিন্তু অ্যাপ শুধু ঘোরে। এতো ঢাক-ঢোল পিটিয়ে এই অ্যাপ সেবা চালু করা হয়েছে। বলা হয়েছে এর মাধ্যমে ঘরে বসে রেলের সেবা পাওয়া যাবে। এতো প্রতারণা কেন?
বুধবার কমলাপুর স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে রেলমন্ত্রী বলেন, অ্যাপে টিকিট পেতে সাধারণ যাত্রীদের ভোগান্তির অভিযোগ আমরা পেয়েছি। অনলাইনে টিকিট দিতে না পারাটা অবশ্যই আমাদের ব্যর্থতা। আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
জানা গেছে, অনলাইনে সিএনএসবিডির যে সক্ষমতা তাতে মাত্র ২০ হাজার লোড নিতে পারে। যে কারণে সাধারণ মানুষ অ্যাপের মাধ্যমে টিকিট পেতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন।
আগামীকাল ২৪ মে দেওয়া হবে ২ জুনের টিকিট। ২৫ মে দেওয়া হবে ৩ জুন এবং ২৬ মে দেওয়া হবে ৪ জুনের টিকিট।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার

