আইপিএলে নতুন কীর্তি গড়লেন ভুবনেশ্বর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৮ ৬ এপ্রিল ২০২৬
নতুন নজির গড়লেন ভুবনেশ্বর কুমার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ উইকেট নিয়ে আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর। এই নজির আর কোনো পেসারের নেই।
চেন্নাইয়ের ব্যাটার আয়ুষ মাত্রেকে আউট করে উইকেটের ডবল সেঞ্চুরি করেন তিনি। অফ স্টাম্পের বাইরে মন্থর গতির বল করেছিলেন তিনি। বলের গতি বুঝতে পারেননি আয়ুষ। তিনি মিড অফের উপর দিয়ে খেলতে যান। কিন্তু মিড অফে থাকা রজত পাটিদারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
আয়ুষ আউট হওয়ার পরেই বেঙ্গালুরুর ক্রিকেটারেরা ভুবনেশ্বরকে শুভেচ্ছা জানান। সবচেয়ে বেশি আনন্দ করেন বিরাট কোহলি। সতীর্থের কীর্তিতে তিনি যে কতটা খুশি হয়েছেন তা বোঝা যাচ্ছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে চার ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ভুবনেশ্বরের দখলে এখন ২০২ উইকেট।
২০১১ সালে আইপিএলে অভিষেক হয় ভুবনেশ্বরের। ২০১৭ সালে সবচেয়ে বেশি ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালে বেগনি টুপির মালিক হয়েছিলেন। ২০১৬ সালে ২৩ ও ২০১৭ সালে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। ভুবনেশ্বর একমাত্র বোলার যিনি পর পর দুই মরসুমে বেগনি টুপি জিতেছেন।
হায়দরাবাদের হয়ে ১৪৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। বাকি উইকেট পুণে ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আইপিএলে এই তিন দলের হয়ে খেলেছেন এই ডানহাতি পেসার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যুজবেন্দ্র চহালের দখলে। ২২৪ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে ভুবনেশ্বর। তিন নম্বরে রয়েছেন সুনীল নারাইন। আইপিএলে ১৯৩ উইকেট রয়েছে কেকেআরের স্পিনারের। ভুবনেশ্বরের পরে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ডোয়েন ব্র্যাভোর। ১৮৩ উইকেট নিয়েছেন তিনি। জসপ্রীত বুমরাহের দখলেও রয়েছে ১৮৩ উইকেট।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















