আত্মবিশ্বাসী হতে চাইলে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৪ ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আত্মবিশ্বাসী মানুষকে খেয়াল করে দেখেছেন? তারা সারাক্ষণ নিজের আলোতেই ঝলমল করতে থাকে। এ ধরনের মানুষের গঠনমূলক মানসিকতা তাকে অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। আত্মবিশ্বাস অনায়াসে তার কর্মের মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেগুলো সহজেই নজর কাড়ে। আত্মবিশ্বাসী হওয়া কঠিন কিছু নয়। তবে কিছু চর্চা বজায় রাখা জরুরি। যেগুলো আপনার ভেতরে গড়ে তুললে আপনিও হতে পারবেন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়-
১. শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দিন
অনেকেই কাজ, পড়াশোনা কিংবা ক্যারিয়ারের পেছনে ছুটে শরীরের দিকে খেয়াল রাখেন না। একটা কিছু খেয়ে নিলেই হলো ভেবে প্রতিদিন অপুষ্টিকর খাবার খেয়ে যান, একরাত না ঘুমালে কিছু হয় না ভেবে রাতের পর রাত জেগে থাকেন। এই অভ্যাসগুলো তাদেরকে ভেতর থেকে একটা সময় গুড়িয়ে দেয়। তখন শারীরিকভাবে সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, নিজের সুস্থতার দিকে আগে খেয়াল রাখতে হবে। কারণ সুস্থতা না থাকলে বাকি সবকিছু ফিকে হয়ে দাঁড়ায়। সকালে ঘুম থেকে উঠুন, রাতে আগেভাগে ঘুমাতে যান, স্বাস্থ্যকর খাবার খান নিয়ম মেনে, প্রয়োজনীয় শরীরচর্চা করুন। এসবই অভ্যাসী আপনাকে সুস্থ রাখবে। ফলে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সহজেই।
২. বই পড়ুন এবং আপডেট থাকুন
বই পড়া আপনাকে একজন আত্মবিশ্বাসী ব্যক্তিতে পরিণত করতে পারে। এটি আইকিউ বাড়ায় এবং দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। বই পড়া আপনাকে জীবনে বড় হতে সাহায্য করবে। ভালোভাবে পড়ার অভ্যাস আপনাকে আত্মবিশ্বাসী, আরও স্পষ্টবাদী এবং আকর্ষণীয় করে তোলে। ধর্মীয় গ্রন্থ, ম্যাগাজিন, ই-বুক এবং সম্পাদকীয় পড়ার অভ্যাস সমালোচনামূলক চিন্তার দক্ষতা বাড়ায়।
৩. যোগাযোগ দক্ষতা উন্নত করুন
আপনার যোগাযোগ দক্ষতা উন্নত করার দিকে মনোযোগ দিন। যারা জনসাধারণের সঙ্গে কথা বলতে বা বক্তৃতা করতে পারদর্শী, তাদের অন্যদের তুলনায় স্মার্ট এবং আরও আকর্ষণীয় দেখায়। আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য টক শো দেখতে পারেন।
৪. বডি ল্যাঙ্গুয়েজ পরিমার্জিত করুন
আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেককিছু প্রকাশ করে। এটি আপনার পরিচয় ফুটিয়ে তোলে অনেকটাই। ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে এই বডি ল্যাঙ্গুয়েজ। সুতরাং আরও আত্মবিশ্বাসী হতে চাইলে আপনার বডি ল্যাঙ্গুয়েজ পরিমার্জিত করুন। হাঁটার শৈলী উন্নত করুন এবং এমনকী বসার ভঙ্গির দিকেও খেয়াল রাখুন। কারও সঙ্গে কথা বলার সময় মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। তার চোখে চোখ রেখে কথা বলুন।
৫. আশাবাদী হোন
সব সময় ইতিবাচক চিন্তা করবেন। এটি আপনাকে আশাবাদী রাখবে। অন্যদের থেকে কী পেলাম তা চিন্তা না করে কী দিতে পারলাম তা চিন্তা করুন। এটি আপনাকে কৃতজ্ঞ থাকতেও শেখাবে। প্রগতিশীল জীবনধারার জন্য ইতিবাচক মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ। ইতিবাচক হলে তা আপনাকে আত্মবিশ্বাসী হতেও সাহায্য করবে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















