ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
১১৫

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রুবেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৮ ১৫ এপ্রিল ২০২৬  

সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন রুবেল হোসেন। অবশ্য লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন এই বাংলাদেশি পেসার। 

বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লেখেন, “আমি পেসার রুবেল হোসেন। বাংলাদেশের জার্সিতে খেলেছি ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টোয়েন্টি। জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।”

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন রুবেল। তিনি আরও লেখেন, “তবে ঘরোয়া আসরের ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।” 

রুবেলকে বাংলাদেশের জার্সিতে সবশেষ দেখো গেছে ২০২১ সালে। ৩৬ বছর বয়সী এই পেসার সে বছরের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি খেলেন। একই বছরের ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে খেলেন শেষ ওয়ানডে। 

তার আগের বছরে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষ শেষ টেস্ট খেলেন রুবেল। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ২০০৯ সালে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে। একই বছরে টেস্ট ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় তার। 

রুবেল টেস্টে ২৭, ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন। 

 

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর