আপডেট ইয়োরসেলফ, আমরা স্বাধীন
মারিয়া সালাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৭ ১৭ মে ২০১৯
ভ্রমণ মানেই বিচিত্র সব অভিজ্ঞতা। আর বাঙালী হলে কথাই নাই, সবকিছুতেই মজার উপাদান খুঁজে পাই আমরা। সাধারণ লোকালবাসে উঠলেও এত ঘটনা ঘটে যায়, জ্যাম, গরম এসব আমাদের গায়েই লাগে না। বিমান ভ্রমণও কিন্তু সেরকমই মজার।
ঢাকা থেকে রওনা দিব দোহার উদ্দেশ্যে, দাঁড়িয়ে আছি নয় নম্বর গেটের সামনে, গেট খোলেনি তখনও। লোকজন একদম নেই। একেবারে সামনে একজন বোরখা পরিহিতা ভদ্রমহিলা, সম্ভবত কাতারে গৃহকর্মীর কাজ করেন। তার পেছনে এক বিদেশী ভদ্রলোক দাঁড়িয়েছে বাঁকা করে, যেন সে এসব লাইনের তোয়াক্কা করে না। আমি গিয়ে মনে হল যেহেতু সেই ভদ্রমহিলাটি একদম গেটের সামনে ঠিক জায়গায় দাঁড়িয়েছে, আমারও তার পেছনেই দাঁড়ানো উচিত। কিছুক্ষণ পরে আসলেন একজন সুদানী ভদ্রমহিলা, উনিও আমার পেছনেই দাঁড়ালেন।
এরপর আসলেন সাদাচুলওয়ালা এক বৃদ্ধ ভদ্রলোক, দামী পোশাক, একদম পরিপাটি। শুদ্ধ ইংরেজিতে সেই বিদেশী ভদ্রলোকের সাথে হাই হ্যালো নানারকম আলাপ জুড়ে দিলেন, দাঁড়িয়ে গেলেন তার পেছনেই। এরপরে যেই আসল, সেই ঐ বিদেশীর পিছে দাঁড়িয়ে গেল। গেট খোলা হোল, দ্বায়িত্বরত লোকজন বলল, তাদের লাইন বাঁকা, সঠিক লাইনে দাঁড়াতে হবে তাদের। বলা মাত্রই আমাকে ঠেলেঠুলে তিনজন লোক আমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর ঐ চুলপাকা কাকু দাঁড়ালেন আমার পিছে। বারবার মাথা ঘুরিয়ে দেখতে থাকলেন, তার টার্গেট কোথায় দাঁড়িয়েছে, সে দাঁড়িয়েছে বেশ পিছে। এতে কাকু বিশেষ বিরক্ত হয়ে উঠলেন বলে মনে হলো, খুব রেগে রেগে ইংরেজিতে বলতে থাকলেন, এখানে কেউ নিয়ম মানে না, সামনের মহিলাগুলা ঠিক নিয়মে দাঁড়ালে তাকে এত পিছে দাঁড়াতে হতো না, ইত্যাদি।
যাই হোক সবাই হুড়মুড়িয়ে প্লেনে উঠলাম। প্রায় আধাঘন্টাব্যাপী সবার ব্যাগপত্র জায়গামতো রাখার প্রতিযোগিতা শুরু হল। আমার পাশে বসেছে এক ছোকড়ামতো লোক, খুব গম্ভীর। আমি হাসতেই মুখ ফিরিয়ে নিল। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন, তার উত্তর ইতালি।
আমি বললাম, বাহ সুন্দর জায়গা। সে বলল, আপনি? আমি বললাম, সুইডেন, সে বলল, প্রথমবার? আমি এমন একটা হাসি দিলাম, তারমানে হ্যা বা না যেকোন কিছুই হতে পারে। তাকে বললাম, নাম কি? সে উদাস ভঙ্গিতে হেডফোন কানে দিয়ে মুভি দেখা শুরু করল। এই পাঁচ ঘন্টায় আমাদের আর কথা হলো না।
খাবার পরে আমার এক সিট সামনের আংকেল একটা পাতলা প্লাস্টিকের কাভারের সুঁচালো দিক দিয়ে ক্রমাগত দাঁত খোঁচাতে লাগলেন। মাঝে মাঝে আবার পুরো কব্জি মুখের মধ্যে ঢুকিয়ে কি যেন বের করার চেষ্টা করতে থাকলেন। আমার কেমন গা গুলিয়ে যেতে লাগল, আমি চোখ বন্ধ করে বসে থাকলাম। ঘুমটা গাঢ় হতেই, একটা হৈচৈ শুরু হল, উঠে চোখ কচলে দেখি, একেবারে সামনের সিটে এক বাংলাদেশী আর আরেক আফ্রিকান মায়ের মধ্যে তুমুল ঝগড়া। বিষয়বস্তু বোঝা গেল না, খালি দুইজন দুইজনকে "ইউ স্টুপিড, ইউ স্টুপিড" করতে থাকল। এভাবেই দোহাতে নামলাম।
আমার এক কলিগ বলেছিলেন, দোহাতে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিসাররা বাংলাদেশীদের সাথে বাজে ব্যবহার করে, আমি যেন মাথা গরম না করি। আমাকে জেরা করছে এক আফ্রিকান অফিসার, বেশ গম্ভীর।
সো তুমি সুইডেন যাচ্ছ?
হ্যা
কেন যাচ্ছ?
একটা কনফারেন্সে
ওখানে, মানে কনফারেন্সে কি হবে?
আমি না গেলে কিভাবে জানবো কি হবে?
সে সরু চোখে আমার দিকে তাকিয়ে বলল, যেতে পার।
পরের ফ্লাইটে আমার সাথে উঠলেন এক সুইডিশ দাদু। বেশ মজার। খুব সুন্দর করে হেসে বললেন, তুমি কোথা থেকে এসেছ?
বাংলাদেশ
আই সি, ইস্ট পাকিস্থান।
আমার মাথা খুব গরম হয়ে গেল। আমি বললাম, আপডেট ইয়োরসেলফ। প্রায় ৫০ বছর হতে চলছে, আমরা স্বাধীন দেশ।
আসলে আমি ৭০ সালের আগে করাচীতে চাকরি করতাম, তাই বলছি, তুমি কিছু মনে করো না, এমনিতে আমি তোমার অনুভূতিতে আঘাত করতে চাইনি। আমি তোমাদের ইচ্ছাকে সম্মান করি।
এরপরে উনি নানা আলাপ জুড়ে দিলেন। অনেক ভালো ভালো কথা, বেশ ভালো লাগছিল, কিন্তু কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারি নি। চোখখুলে দেখি, উনি একটু মনমড়া হয়ে বসে আছে, বাজে ভোর পাঁচটা। আমি হাসিহাসি মুখে বললাম, শুভ সকাল। তার তেমন রেসপন্স নাই, আমি ঘুমিয়ে যাওয়ায় বেশ রেগেছেন।
কিছুক্ষণ পরেই আবার বিপুল উৎসাহে শুরু করলেন, তরুণদের মধ্যে প্রাণশক্তির দারুণ অভাব। তারা ভার্চুয়াল জগতের মায়ায় চলে গেছে, সে এই আশি বছরেও প্রতিদিন সার্ফিং করে, মানুষকে জানতে চায়, কিন্তু, তরুণরা বিমুখী, ইত্যাদি ইত্যাদি। আমি সব হজম করে গেলাম। পরে জেদ ধরলেন, আমাকে উনার বাড়িতে যেতে হবে, সেটা শহরের বাইরে সুন্দর একটা জায়গা। তার স্ত্রী সেখানে খুব সুন্দর বাগান করেছে, আমাকে সেসব দেখাতে চায়। আমি ব্যস্ততার কথা বলে আপাতত রক্ষা পেলাম। বিমান সুইডেনে পৌঁছাতেই উনি ভিড়ে মিশে গেলেন।
গতদুইদিন খুব ব্যস্ততার মধ্যে গেল, আজ সকালে একটু রিলাক্স মুডে বের হলাম, শুক্রবার বলে কথা। সকালের খাবার খাচ্ছি এক রেস্টুরেন্টে। হঠাৎ শুনি, রাধে ... রাধে!
খাবারের প্লেট থেকে মুখ তুলতেই দেখি সামনের টেবিলে দুই মাঝবয়সী লোক, আমাকে দেখে রাধে রাধে বলে চিৎকার করছে, আর আকাশের দিকে হাত তুলে মন্দিরের ঘন্টা বাজানোর ভান করে হাসছে। আমাকে ইন্ডিয়ান ভেবে বুলিং করছে বুঝলাম। জানিনা, হিজাব বা বোরকা পরলে কি করত এরা। যাই হোক, আমি তাদের সামনে গিয়ে নামাস্তে বলে লম্বা একটা প্রণাম ঠুকে বের হয়ে আসলাম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

