আবরার হত্যাকান্ডে আমরাও দায়ী
মুনীরউদ্দিন আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ৭ অক্টোবর ২০১৯
বুয়েটের ছাত্র আবরার হত্যাকান্ডের কারণে সকাল থেকেই মানসিক অস্থিরতায় ভুগছি। ফেসবুকে এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে একটা স্ট্যাটাস লিখার প্রয়োজন অনুভব করছিলাম একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে।
আমি কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতিকে সহজভাবে গ্রহণ করতে পারিনি। এই ছাত্র রাজনীতিকে কেন্দ্রীয় সরকারের পোষণ ও মদদদানকে শিক্ষার জন্য এক বড় প্রতিবন্ধকতা বলেই আমি আজীবন বিশ্বাস করে এসেছি এবং পত্রিকায় এ নিয়ে কলামও লিখেছি ।
তবে রাজনীতির সাথে সম্পৃক্ত আমার দুয়েকজন ছাত্রকে দেখে ছাত্র রাজনীতিকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দুয়েকবার ভাবার চেষ্টা যে করিনি, তা নয়। এদের মধ্যে একজন হলো বাহাদুর বেপারী এবং অন্যজন সুভাষ সিংহ রায়। এরা দুজনই ফার্মেসির ছাত্র হওয়ার কারণে আমার ছাত্র। বাহাদুর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছিল। সদা হাসিখুশি ভাব ও সদাচরণ ছিল বাহাদুরের অনন্য বৈশিষ্ট। ছাত্রলীগের এত বড় পদে থাকার পরও তাকে কোনো অনৈতিক, গুন্ডামী-পান্ডামীর সাথে জড়িত থাকার কথা অন্তত আমি কোনোদিন শুনিনি।
আমি খুব অল্প বয়সে আশির দশকে সহকারি অধ্যাপক হিসেবে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান হই। ওই সময় বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী ছাত্রনেতা ও সমর্থকদের মধ্যে মারামারি, খুন-খারাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের নিত্যনৈমিত্তিক ঘটনা। ছাত্রনেতারা বিভিন্ন অযৌক্তিক দাবি আদায়ের জন্য চেয়ারম্যানদের ওপর প্রচন্ড চাপ ও ভয়ভীতি প্রয়োগ করতো। চেয়ারম্যান হওয়ার সুবাদে আমাকেও বিভিন্ন সময় অনেক অবান্চিত ভয়ংকর প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। কিন্তু আমি ছিলাম আমার নীতিতে অবিচল ও অনড়। আমি নেতা-নেত্রীদের স্পষ্ট বলতাম, বিভাগে কোনো রাজনীতি চলবে না এবং কোনো অযৌক্তিক আবদারও গ্রহণ করা হবে না। এটা ছিল আমার জন্য এক বিশাল চ্যালেঞ্জ।
ছাত্রনেতাদের অন্যায় আবদার বা সুপারিশ তো দূরের কথা, আমি তদানীন্তন উপাচার্য ও দেশের প্রধানমন্ত্রীর পরীক্ষায় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ঘনিষ্ঠ এক আত্মীয়ের ফার্মেসিতে ভর্তির লিখিত সুপারিশ আমলে নিইনি। এ নিয়ে মাননীয় উপাচার্য ও কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে অনেক কঠোর হুশিয়ারি ও হুমকি আমাকে পাঠানো হয়েছিল। আমি ওসবে একটুও বিচলিত হইনি।
বন্ধুগণ, আমি এসব কেন বলছি। নিজের বাহাদুরী ঝাড়বার জন্য? না, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তাব্যক্তিদের অনৈতিক আচরণ, নেতা-নেত্রীদের কাছে আত্মসমর্পণ, দলীয় স্বার্থ সংরক্ষণ ও শিক্ষকদের নৈতিকতা, সাহস ও মূল্যবোধের অভাবের কথাগুলো তুলে ধরার জন্য।
আমার প্রশ্রয়ে ও দুর্বলতার সুযোগে আজ ছাত্রনেতা-নেত্রীরা আমাদের মাথায় চড়ে বসেছে এবং নিয়ম-নীতির তোয়াক্কা না করে হত্যা খুনখারবির মতো বড় বড় ক্রইম করে যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীর বিপদগামীতার জন্য কেন্দ্রীয় নেতা-নেত্রীদের মতো আমরা শিক্ষকরাও সমভাবে দায়ী।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল

