আমাদের অভিনয় বিন্দুমাত্র ভালো লেগে থাকলে নৌকায় ভোট দিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০০ ১৩ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন ফেরদৌস ও রিয়াজ। এই দুই দশকে চলচ্চিত্রের পাশাপাশি প্রচুর নাটক ও বিজ্ঞাপন অভিনয় করছেন তারা। কিন্তু সরাসরি নির্বাচনের প্রচারনায় এই প্রথম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছেন।
আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জনসভা থেকে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তারা। সভায় দেশের জনগণ ও ভোটারদের উদ্দেশে এই দুই নায়ক বলেন, তাঁদের অভিনয় যদি ভালো লেগে থাকে, তাহলে যেন নৌকায় মার্কায় ভোট দেন।
সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর হবে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্বাচনী প্রচারাভিযানে ফেরদৌস আর রিয়াজ এসব কথা বলেন।
মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমার অভিনয় ভালো লাগলে এর বিনিময়ে নৌকায় ভোট দেবেন। দীর্ঘ অভিনয়জীবনে আমি যদি অভিনয়ের মাধ্যমে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তবে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনবেন। আমার এই একটাই চাওয়া আপনারা পূরণ করবেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতার নাড়ি পোঁতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাড়ি পোঁতা। সেখানে আসতে পেরে, কথা বলতে পেরে, নিজেকে ধন্য মনে করছি, অত্যন্ত সম্মানিত বোধ করছি। এবারের নির্বাচন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচনে সবাই মিলে নৌকায় ভোট দেবেন। আমরা ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ একসঙ্গে পালন করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’
এরপর মঞ্চে বক্তৃতা দিতে আসেন চিত্রনায়ক ফেরদৌস। ফেরদৌস বলেন, ‘এবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। সেখানে আমাদের জয়ী হতেই হবে। আমার ২০ বছরের চলচ্চিত্র অভিনয়জীবন যদি বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তবে নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মের যারা প্রথম ভোট দেবে, তারা অবশ্যই যেন নৌকায় ভোট দেয়। ভবিষ্যতে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশকে আরও এগিয়ে নিতে চাই।’
ফেরদৌস ও রিয়াজ এর আগে গত ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দেন। ছয় দিনের সেই সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কাছ থেকে দেখা ও জানার সুযোগ হয়েছিল তাঁদের। দেশে ফিরে এসে মুগ্ধতার কথাও বলেছছিলেন০ তাঁরা।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারাভিযানে আগামী দিনগুলোতেও থাকবেন বলে জানিয়েছেন ফেরদৌস। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে ফেরদৌস ফোনে বলেন, ‘গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারাভিযান শুরু করি। এরপর জনসভার মঞ্চে নেত্রী আমাদের দুজনকে বক্তব্য দিতে বললেন। এটা অসাধারণ পাওয়া। নেত্রীর গাড়িবহরের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি। সবকিছু খুব কাছ থেকে দেখছি। মনে হচ্ছে, দেশের জন্য কিছু একটা করছি। অন্য রকম অনুভূতি কাজ করছে। আমার কেন জানি মনে হচ্ছে, আমাদের তরফ থেকে এটা মুক্তিযুদ্ধ। কারণ, এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় ভীষণভাবে দরকার। এটা অস্তিত্ব রক্ষার নির্বাচন, সে কারণেই সক্রিয়ভাবে নেমে পড়েছি। মনের ভেতর থেকে উপলব্ধি করে কাজ করছি। আগামী দিনগুলোয় প্রধানমন্ত্রীর যেসব নির্বাচনী প্রচারাভিযান হবেম সব কটিতে আমরা থাকব।’
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- National Development Program Organizes Dissemination Workshop
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
















