আরও এলএনজি আমদানির দরপত্র আহ্বান বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৪ ১৮ মার্চ ২০২৩
স্পট মার্কেট থেকে আরেক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে বাংলাদেশ সরকার। সেই লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি আরপিজিসিএল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঠিকাদারকে আগামী ২২ ও ২৩ এপ্রিলের মধ্যে এ এলএনজি সরবরাহ করতে হবে। শুক্রবার (১৭ মার্চ) খাত সংশ্লিষ্ট দুই সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উভয় সূত্রই জানিয়েছে, এ এলএনজি আমদানির দরপত্র জমা দেয়ার শেষ তারিখ ( ডেডলাইন) আগামী ২০ মার্চ।
তবে নিজেদের নাম প্রকাশ করেননি তারা। কারণ, গণমাধ্যমে এ তথ্য প্রকাশের এখতিয়ার তাদের নেই। এ নিয়ে দরপত্র আহ্বানের মাধ্যমে চলতি বছর ৫ কার্গো এলএনজি চালান চাইল বাংলাদেশ।
২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর বিশ্ববাজারে দ্রুতগতিতে বাড়তে থাকে জ্বালানি পণ্যটির দাম। ফলে তা কেনা বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এখন আন্তর্জাতিক খোলাবাজারে মূল্য হ্রাস পাওয়ায় আবার এলএনজি কিনতে শুরু করেছে তারা।
এর আগে চলতি মাসের শুরুতে এক কার্গো এলএনজি আমদানির দরপত্র আহ্বান করে রাষ্ট্র নিয়ন্ত্রিত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)। ঠিকাদারকে আগামী ৬ ও ৭ এপ্রিলের মধ্যে তা সরবরাহ করতে হবে।
আরপিজিসিএলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফ্রান্সের বৈশ্বিক কোম্পানি টোটালএনার্জিসের কাছ থেকে এ কার্গো এলএনজি কেনা হচ্ছে। এ কেনাকাটায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ১৪ ডলার ৬৬ সেন্ট।
তবে ফরাসি নেতৃস্থানীয় কোম্পানিটি এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







