আরিয়ানের সঙ্গে চ্যাট, অনন্যাকে ফের এনসিবির জেরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১২ ২২ অক্টোবর ২০২১
মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার মামলায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) হঠাৎ করেই বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। বাবা চাঙ্কির সঙ্গে এনসিবি-র দফতরে পৌঁছেছিলেন অনন্যা।
জানা যায়, অনন্যার বাড়িতে এনসিবির টিম প্রায় ৫ ঘণ্টার মতো ছিলেন। তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শেষে তারা অনন্যার মোবাইল ফোন জব্দ করেন। এছাড়া আরও কিছু জিনিসপত্র নিয়ে বের হন। এদিকে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টায় অনন্যাকে ফের ডেকে পাঠানো হয়েছে এনসিবি-র দফতরে।
মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসে ‘অ্যানি’ নামে একজনের নাম। সেই ‘অ্যানি’ অনন্যা কি না, তা নিয়ে নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।
তবে সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রসঙ্গে বলিউড অভিনেত্রীকে জেরা করা হচ্ছে। তবে অনন্যাকে কী বিষয়ে প্রশ্ন করা হয়েছে বা মাদক মামলায় অনন্যার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে অনন্যা বা এনসিবি-র তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্র জানায়, অনন্যাকে এনসিবি-র এই জেরাপর্ব আরও ২-৩ দিন চলবে অনুমান করে আগে থেকেই নিজের শুটিংয়ের কাজ বেশ কিছু দিন পিছিয়ে দিয়েছেন অনন্যা।
এই মুহূর্তে ৩-৪টি সিনেমা করার কথা চলছিল অনন্যার। সেই সব সিনেমার শুটিং পিছিয়ে দিতে অনুরোধ করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূল থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে কয়েকজন বন্ধু-সহযোগীসহ আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি হয়ে আর্থার রোড জেলে দিন কাটছে আরিয়ানের। বারংবার তার জামিনের আবেদন করা হলেও আদালত নাকচ করে দিচ্ছেন। আগামী মঙ্গলবার তার জামিন আবেদনের পরবর্তী শুনানি হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











