আ’লীগের সময় নীরব ভারত এখন কেন সরব, প্রশ্ন তৌহিদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৯ ১৭ ডিসেম্বর ২০২৫
শুরু থেকেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানাপোড়েন ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে বাংলাদেশ সবসময়ই প্রতিবেশী দেশটির সঙ্গে একটি গঠনমূলক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চেয়েছে বলে তিনি জানান।
বুধবার বিকেলে রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন এসব কথা বলেন।
বাংলাদেশ–ভারত সম্পর্কের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হ্যাঁ, শুরু থেকেই আমাদের সম্পর্কে কিছু টানাপোড়েন বা চাপ ছিল। কিন্তু আমরা ধারাবাহিকভাবে একটি ইতিবাচক ও কার্যকর কর্মসম্পর্ক চেয়ে এসেছি। এখন উভয় পক্ষকেই এই সম্পর্ক এগিয়ে নিতে কাজ করতে হবে।”
দুই দেশ সবসময় একই পথে এগোতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে কিছু বিষয়ে আমাদের যেমন উদ্বেগ আছে, আবার তাদেরও কিছু উদ্বেগ রয়েছে। যার ফলে এই টানাপোড়েন অব্যাহত রয়েছে।”
বুধবার ভারতীয় হাইকমিশনারকে তলব এবং এর প্রতিক্রিয়ায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “এটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার” অংশ। বাংলাদেশ নিজেদের উদ্বেগের কথা ভারতকে জানিয়েছে, যদিও ভারত তা গ্রহণ করেনি।”
বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের রয়েছে। বিশেষ করে ভারতীয় হাইকমিশনের দিকে কোনো মিছিলের ঘটনার পর নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।”
তবে ভিসা সেন্টার কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, “ভিসা সংক্রান্ত বিষয়ে যেকোনো দেশ সিদ্ধান্ত নিতে পারে, এটি তাদের সার্বভৌম অধিকার।”
নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তা কমানোর কোনো পরিকল্পনা আপাতত নেই জানিয়ে তৌহিদ হোসেন বলেন, “যদি দেখি আমার কর্মকর্তাদের জন্য সেখানে কোনো কাজ নেই, তবেই সংকোচনের কথা ভাবব।”
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ‘সেভেন সিস্টার্স’ নিয়ে হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহ সরকারের অংশ নন। সরকারের পক্ষ থেকে এমন কোনো বক্তব্য আসেনি, তাই এটি নিয়ে উদ্বেগের কারণ নেই।”
নির্বাচন প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক বিবৃতির কড়া সমালোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা বিষয়ে ভারতের কোনো ধরনের পরামর্শ বাংলাদেশ গ্রহণ করবে না।”
ভারতের বিবৃতিকে ‘অপ্রয়োজনীয় পরামর্শ’ আখ্যা দিয়ে তৌহিদ হোসেন প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ সরকারের অধীনে গত ১৫ বছরের নির্বাচনগুলোর সময় ভারত নীরব ছিল। তখন তারা একটি কথাও বলেনি, তাহলে এখন কেন?”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তী সরকার প্রথম দিন থেকেই একটি উচ্চমানের, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা যখন এমন একটি নির্বাচনের দিকে এগোচ্ছি, তখন অন্য কোনো দেশের পরামর্শের প্রয়োজন নেই এবং আমরা এর কোনো প্রয়োজনীয়তাও দেখি না।”
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



