আলু নেই, বন্ধ ফ্রেঞ্চ ফ্রাইস বিক্রি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫০ ১০ জুলাই ২০২২
ত্রিশ বছরের ব্যবসা গুটিয়ে রাশিয়া ছেড়েছে ম্যাকডোনাল্ডস। বিখ্যাত এই রেস্টুরেন্টটির বেশিরভাগ আউটলেটস কিনে নিয়েছে 'ভুকসনো আই টোচকা'।
তবে যুদ্ধের প্রভাবে রাশিয়ায় দেখা দিয়েছে ভালো মানের আলুর সংকট। আলুর অভাবে আপাতত ভুকসনোতে ফ্রেঞ্চ ফ্রাইস বিক্রি বন্ধ।
বার্গার ও নাগেটসের সঙ্গে প্রচলিত একটি সাইড ডিশ ফ্রেঞ্চ ফ্রাইস। ম্যাকডোনাল্ডসের ফ্রেঞ্চ ফ্রাইসের স্বাদ এখনো লেগে আছে রাশিয়ান নাগরিকদের মুখে। সেই বাজারটিই ধরতে চেয়েছিল ভুকসনোতে। কিন্তু বিধি-বাম, আলুর সংকটে চাহিদা ও রুচিমাফিক ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করা সম্ভব হচ্ছে না। যদিও প্রতিষ্ঠানটি আশা করছে আগামী আলুর মৌসুমে আবারও বিখ্যাত এই সাইড ডিশটি জায়গা করে নিবে রুশদের খাবারের প্লেটে।
রুশ সংবাদমাধ্যম তাস’র বরাতে জানা যায়, গত বছর রাশিয়ায় আলুর উৎপাদন সন্তোষজনক ছিল না। এতে করে দেশীয় আলু দিয়ে আপাতত আর কাজ চালানো যাচ্ছে না। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে দেশের বাইরে থেকে, বিশেষ করে পশ্চিমাদের থেকে আলু আমদানিও অনেকটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
তবে রাশিয়ার কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে আলুর কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে। এক্ষেত্রে মূলত রেস্টুরেন্টগুলো যে মানের আলু চাচ্ছে, সেগুলো কম থাকায় ফ্রেঞ্চ ফ্রাইস তৈরিতে বাধার সৃষ্টি হচ্ছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পরে ১৯৯০ সালে রাশিয়ায় যাত্রা শুরু করে ম্যাকডোনাল্ডস। এটিই ছিল রাশিয়ার মাটিতে প্রথম কোনো পশ্চিমা ফাস্ট ফুড কোম্পানি।
১৯৯০ সালে রাশিয়ার মস্কোর পুশকিন স্কয়ারে যেদিন ম্যাকডোনাল্ডস তাদের প্রথম আউটলেটটি চালু করে, সেদিন প্রায় ৩০ হাজার মানুষের ভিড় হয়েছিল রেস্টুরেন্টটির বাইরে।
তবে সব কিছু বদলে দিয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। ফেব্রুয়ারির শেষার্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করলে, একে একে সব পশ্চিমা কোম্পানি রাশিয়া ছাড়তে শুরু করে। এত দিন ম্যাকডোনাল্ডস মাটি কামড়ে থাকলেও এবার বুঝে গেছে যে ধাঁচে যুদ্ধ চলছে, এতে করে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।
চলতি বছরের ১৬ মে ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস কেম্পসজিনসকি বলেন, 'রাশিয়া ও ম্যাকডোনাল্ডস একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আমরা ঘুণাক্ষরেও কল্পনা করিনি এমন দিন দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, এমন দিন এসে গেছে। রাশিয়া ছাড়তে হচ্ছে আমাদের।'
শুরুতে ক্ষণস্থায়ীভাবে রাশিয়াতে তাদের আউটলেটগুলো বন্ধ করলেও, একেবারে তলিতল্পা নিয়ে যে ফিরে যেতে হবে সেটি হয়তো বুঝতে পারেনি ম্যাকডোনাল্ডস। একদিকে তীব্র সরবরাহ সংকট, অন্যদিকে মানবিকতার পশ্চিমা আবেগ। দুইয়ে মিলে এ কয়মাস ধরে সুবিধা করে উঠতে পারছিল না ম্যাকডোনাল্ডস। এর পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
এদিকে ক’মাস আগে কেএফসি জাপানের একটি বিজ্ঞপ্তিতে লেখা ছিল, তাদের কাছে কোন ফ্রেঞ্চ ফ্রাই নেই। একেবারেই আলু না থাকার কারণে (না পাওয়া পর্যন্ত) তারা ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ করে দেয়।
জাপান টুডের প্রতিবেদনে বলা হয় - এই সমস্যার মূল কারণ করোনাভাইরাস। মহামারী ''শিপিং' এবং 'লজিস্টিক' শিল্পের জন্য ক্রমাগত সমস্যা সৃষ্টি করছে এবং এর ফলে কেএফসি জাপানের আলু সরবরাহের রুটগুলোর কাজে ব্যাঘাত ঘটছে, যা তারা আমদানি করে।
এদিকে, কেএফসির ফ্রাইস হঠাৎ করে নিখোঁজ হওয়ায় এর ক্রেতারা ভীষণ কষ্ট পান। তাদের অনেকেই টুইটারে দুঃখ প্রকাশ করে মন্তব্য করেন : "এটা সত্যি। আমি কেএফসিতে গিয়েছিলাম, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই পাইনি"। "আমি শক এ আছি"। "আমি আর আবেগ ধরে রাখতে পারছি না"। "কতকিছু যে এই করোনাভাইরাস দ্বারা প্রভাবিত হয়"।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়













