ঢাকা, ১৬ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
১৯৯

আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? জানা গেলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৫ ২৩ এপ্রিল ২০২৬  

হিন্দি ও দক্ষিণী সিনেমার মহামিলন ঘটতে চলেছে বিখ্যাত পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’-তে। কিন্তু সম্প্রতি দীপিকা পাড়ুকোনের দ্বিতীয়বার মা হওয়ার খবর সামনে আসতেই বিনোদন জগতে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি ‘রাকা’ থেকে সরে দাঁড়াচ্ছেন বলিউড নায়িকা? নাকি তার চরিত্রটি ছোট করে দেওয়া হচ্ছে? অবশেষে এই সমস্ত জল্পনার অবসান ঘটালেন ছবির নির্মাতারা।

দীপিকা পাড়ুকোনকে ছবি থেকে বাদ দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ‘রাকা’-র টিম। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, সবকিছু পরিকল্পনা মাফিক চলছে। দীপিকা 'রাকা' ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। পরিকল্পনা অনুযায়ী সব চলছে।’ অর্থাৎ, অন্তঃসত্ত্বা অবস্থা তাঁর পেশা জীবনে কোনও বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অবস্থাতেও দীপিকা ছবির জন্য বেশ কিছু কঠিন অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করেছেন। সূত্রের খবর, সেট-এ তাঁর সুরক্ষার জন্য সমস্ত ধরণের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। দীপিকা ও রণবীর সিং তাঁদের প্রথম সন্তান ‘দুয়া’-র পর এবার দ্বিতীয় অতিথিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কাজের প্রতি দীপিকার এই দায়বদ্ধতা দেখে মুগ্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।

সান পিকচার্সের প্রযোজনায় ২০২৭ সালে মুক্তি পেতে চলেছে ‘রাকা’। এই ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে তাঁর প্রথম লুক প্রকাশ পেয়েছে। যেখানে তাঁকে সম্পূর্ণ ন্যাড়া মাথায় এক বিধ্বংসী লুকে দেখা গিয়েছে।