রাত পোহাতেই সিদ্ধান্ত বদল
আড়ংকে জরিমানা করা কর্মকর্তার বদলি বাতিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৩৬ ৪ জুন ২০১৯
রাত পোহাতেই বাতিল করা হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে সড়ক ও জনপথ অধিদফতর খুলনা জোনে বদলির আলোচিত আদেশটি।
মঙ্গলবার (৪ জুন) আদেশটি বাতিলের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রাণলয় একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, সোমবার (৩ জুন) রাতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাকে বদলির আদেশ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেন, ‘আড়ংয়ে অভিযানের আগেই ওই কর্মকর্তার বদলির আদেশ হয়। তবে এ নিয়ে জনমনে যেহেতু ভুল মেসেজ যেতে পারে, সেজন্য আমরা আদেশটি বাতিল করেছি।’
এর আগে, আদেশ স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরক্তি সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালকের বদলির আদেশটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হবে।’
বাজারে অভিযান পরিচালনার সঙ্গে বদলির আদেশের কোনও যোগসূত্র নেই বলে দাবি তার। তিনি বলেন, বাজারে অভিযান পরিচালনার সঙ্গে এই বদলির কোনও সংশ্লিষ্টতা নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে ওই কর্মকর্তার মেয়াদ দুই বছর হয়ে গেছে। তাকে নিয়মিত বদলির অর্ডারই দেওয়া হয়েছিল। তবে বদলির আদেশ ও অভিযান পরিচালনার ঘটনা একইদিনে হওয়ায় এটি আলোচনায় এসেছে।
এদিকে ডাকসু এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত হওয়ার বিষয়ে জানান।
তিনি পোস্টে উল্লেখ করেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ভাইয়ের বদলির আদেশ স্থগিত করে তাকে স্বপদে বহাল রাখার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল ভাই। গতকাল মন্ত্রী মহোদয়কে অবহিত করার পর কিছুক্ষণ পূর্বে তিনি মুঠোফোনে আমাকে এ তথ্য নিশ্চিত করেছেন।’
সোমবার দুপুরে উত্তরার জসিমউদ্দিন রোডের আড়ংয়ের একটি আউটলেটকে একই পাঞ্জাবির দাম ৫ দিনের ব্যবধানে প্রায় দ্বিগুন রাখায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। পাশাপাশি আউটলেটটি ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেন। এ ঘটনার কয়েক ঘণ্টা পর তার বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে খুলনায় বদলি করা হয়। আগামী ১৩ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়। সোমবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বদলির আদেশটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। পরে তার ওই বদলির আদেশের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নতুন কর্মস্থল সড়ক ও জনপদ অধিদফতর খুলনা জোন। তাকে এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করার তথ্য জানানো হয় এতে। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জুনের মধ্যে এই কর্মকর্তাকে তার বদলি কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় ১৩ জুন দুপুরে তার বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।
মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার গত ৩০ মে আমদানি তথ্যবিহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় রাজধানীর ধানমন্ডির পারসোনা ও ফারজানা শাকিলস মেকওভার সেলুনে অভিযান চালিয়ে জরিমানা করেন।
সম্প্রতি ভোক্তা স্বার্থে আরও অনেক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
এদিকে পুরো বিষয়টি নজরে আসে বর্তমানে বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর দৃষ্টিগোচর হওয়ার পরই ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশটি বাতিল করা হয়েছে।
মঞ্জুর শাহরিয়ারকে সোমবার বদলির আদেশ হওয়ার পরই গতকাল রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা হয়। এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে নেয় সরকার।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া ফেসবুক পোস্টে লেখেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের ভেজাল ও ঈদ উপলক্ষে পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিবিরোধী অভিযান প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বদলিসংক্রান্ত বিষয়টি ব্যাপক আলোচনা হওয়ায় ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে যথাযথ কর্তৃপক্ষ মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি আদেশ বাতিল করেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










