ইন্দিরা গান্ধী-নার্গিসের নামে চলচ্চিত্র পুরস্কার বাতিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৭ ১৪ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অভিনেত্রী নার্গিস দত্ত এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে দুটি পুরস্কার দেওয়া হতো। সেরা নবাগত চলচ্চিত্র পরিচালকের জন্য ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’, আর অন্যদিকে জাতীয় সংহতি বিষয়ক শ্রেষ্ঠ কাহিনিচিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার দেওয়া হত। সেই দুটি পুরস্কার থেকে নার্গিস দত্ত ও ইন্দিরা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হলো। আগামী তথা ৭০তম ভারতীয় জাতীয় পুরস্কারের বিধিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এবার থেকে সেরা নবাগত চলচ্চিত্র পরিচালকের পুরস্কারের নাম হবে ‘বেস্ট ডেবু ফিল্ম অব আ ডিরেক্টর’ অন্যদিকে, জাতীয় সংহতি বিষয়ক শ্রেষ্ঠ কাহিনিচিত্রের জন্য দেওয়া পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশনাল, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যালুজ।’
ভারতের জাতীয় পুরস্কারের নানা বিষয় ঢেলে সাজানোর লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীরজা শেখরের নেতৃত্বে সেই কমিটিতে পরিচালক প্রিয়দর্শন, বিপুল শাহ, সেন্সর বোর্ডের প্রধান প্রসূন জোশী প্রমুখ ছিলেন। কমিটির সুপারিশের ভিত্তিতে দাদাসাহেব ফালকে, স্বর্ণকমল, রজতকমলের মতো পুরস্কারের অর্থমূল্য যেমন বাড়ানো হয়েছে, তেমনই বেশ কিছু পুরস্কারের নামও পাল্টেছে। অনেক ক্ষেত্রে একাধিক পুরস্কারকে একসঙ্গে যুক্তও করে দেওয়া হয়েছে।
ইন্দিরা গান্ধীর সঙ্গে সুনীল দত্ত ও নার্গিস দত্ত। ছবি: সংগৃহীততবে অনেক ভারতীয় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে নার্গিস ও ইন্দিরার নাম বাদ পড়ার বিষয়টি। নরেন্দ্র মোদী সরকারের আমলে এর আগে খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম সরানো হয়। এবার জাতীয় পুরস্কার থেকে ইন্দিরা এবং কংগ্রেসের প্রয়াত অভিনেতা-সাংসদ সুনীল দত্তের স্ত্রী নার্গিসের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিছক রাজনৈতিক কি না, চলছে সেই জল্পনাও।
উল্লেখ্য, ১৯৬৫ সাল থেকে ‘জাতীয় সংহতি বিষয়ক সেরা চলচ্চিত্রর নার্গিস দত্ত পুরস্কার’ দেওয়া হচ্ছিল। এবার তা বদলে হয়েছে, ‘জাতীয়, সামাজিক এবং পরিবেশগত মূল্যবোধ তুলে ধরা শ্রেষ্ঠ চলচ্চিত্র’। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের বছর ১৯৮৪ থেকে চালু হয়েছিল ‘অভিষেককারী শ্রেষ্ঠ পরিচালকের ইন্দিরা গান্ধী পুরস্কার’। সেটি থেকে শুধু ইন্দিরার নামটিই তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই পুরস্কারের অর্থমূল্য আগে সংশ্লিষ্ট চলচ্চিত্রের প্রযোজক এবং পরিচালকের মধ্যে ভাগ হত। এ বার তা পাবেন শুধু পরিচালকই।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











