ইসলামবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল, যে প্রতিক্রিয়া জানালেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৪ ২ এপ্রিল ২০২৬
মাঠের ভেতরে ইসলামবিদ্বেষী স্লোগান ও উসকানিমূলক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল।
মঙ্গলবার বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে স্পেন ও মিশরের মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে গ্যালারির একাংশ থেকে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান দেওয়া হয়।
১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে এ ধরনের আচরণকে ‘অসহনশীল’ ও ‘অজ্ঞতা’ হিসেবে অভিহিত করেছেন।
ম্যাচটি গোলশূন্য ড্র হলেও মাঠের বাইরের অপ্রীতিকর ঘটনা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা গেছে, প্রথমার্ধ থেকেই গ্যালারির একটি অংশ থেকে ইসলামবিদ্বেষী গান ও স্লোগান শোনা যায়।
বিশেষ করে মিশরের জাতীয় সংগীতের সময় শিস দেওয়া এবং খেলোয়ড়রা গোল উদ্যাপনে সেজদা দিলে গ্যালারি থেকে কটূক্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতির সময় স্টেডিয়ামের বড় পর্দায় সতর্কবার্তা প্রচার করা হলেও তা পুরোপুরি বন্ধ হয়নি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামাল লিখেছেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে স্লোগান দেওয়া হয়েছে যদি তুমি লাফ না দাও, তবে তুমি মুসলিম। আমি জানি এটি প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে ছিল ও ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে নয়, কিন্তু একজন মুসলিম হিসেবে এটি অত্যন্ত অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।’
তিনি আরও যোগ করেন, ফুটবল উপভোগ ও সমর্থনের জায়গা; ধর্ম বা পরিচয় নিয়ে বিদ্রূপ করার জায়গা নয়। যারা ধর্মকে উপহাসের বিষয় বানায়, তারা আসলে অজ্ঞ ও বর্ণবাদী।
মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনি বংশোদ্ভূত এই স্প্যানিশ তারকা ইতোমধ্যে ২০২৪ সালের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভা হিসেবে গণ্য করা হয়।
এ ঘটনায় কাতালোনিয়ার ক্রীড়ামন্ত্রী বার্নি আলভারেজ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অত্যন্ত গুরুতর ঘটনা ও খেলাধুলার চেতনার পরিপন্থী।
এদিকে বার্সেলোনার আঞ্চলিক পুলিশ ‘মোসোস’ এই ইসলামবিদ্বেষী ও বর্ণবাদী আচরণের তদন্ত শুরু করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও ম্যাচ কমিশনার ও নিরাপত্তা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করছে।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। স্বাগতিক ক্লাব আরসিডি এস্পানিওল এই ঘটনার নিন্দা জানালেও দাবি করেছে যে, অল্প কিছু মানুষের অপকর্মের দায় পুরো সমর্থকগোষ্ঠীর ওপর চাপানো ঠিক হবে না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















