ইসলামি ধারার ৬ ব্যাংকের চলতি হিসাবে ব্যাপক ঘাটতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৩ ১ জুলাই ২০২৪
দেশে ইসলামি ধারার ১০ ব্যাংকের মধ্যে ছয় ব্যাংকের তারল্য পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এসব ব্যাংকে জমা আমানতের বিপরীতে ঋণ বিতরণ বা বিনিয়োগ বেড়েছে। ফলে চলতি হিসাবে ঘাটতি আরো ব্যাপক আকার ধারণ করেছে। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশেষ বিবেচনায় এসব ব্যাংককে জামানত ছাড়াই টাকা ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি লেনদেন হিসাব চালু রেখেছে। ফলে নতুন ঋণ দেয়ার সুযোগ পাচ্ছে ব্যাংকগুলো।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে ইসলামি ধারার ১০ ব্যাংকে আমানত ছিল ৪ লাখ ৩ হাজার ৮৫০ কোটি টাকা। গত মার্চে যা কমে দাঁড়ায় ৩ লাখ ৯৯ হাজার ৫৪৯ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে তা কমেছে ৪ হাজার ৩০১ কোটি টাকা। ইতোমধ্যে ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে ১০ হাজার ৭৫২ কোটি টাকা। গত ডিসেম্বরে ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ১৪ হাজার ৬৮০ কোটি টাকা। মার্চে যা বেড়ে হয় ৪ লাখ ২৫ হাজার ৪৩২ কোটি টাকা।
ইসলামি ধারার ব্যাংকগুলোর ঋণ ও আমানতের অনুপাত (এডিআর) ৯২ শতাংশ। গত মার্চে তা বেড়ে হয়েছে ৯৯ শতাংশ। গত ডিসেম্বরে যা ছিল ৯৬ শতাংশ। এতে এসব ব্যাংকের অতিরিক্ত তারল্য ৫ হাজার ৬৪৭ কোটি টাকা থেকে কমে হয়েছে ৬০৫ কোটি টাকা। তারল্য হ্রাস পেয়েছে ৫ হাজার ৪৩ কোটি টাকা।
২০২৩ সালের শেষ কার্যদিবসে পাঁচ ইসলামিসহ মোট ৭ ব্যাংককে প্রায় ২২ হাজার কোটি টাকা বিশেষ ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এতে উদ্বৃত্ত তারল্যের উন্নতি হয়।
শাহজালাল ও এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা বলেন, ইসলামি ধারার ৫ ব্যাংকে সংকট চলছে। তবু আগ্রাসী ঋণ বিতরণ করছে তারা। গ্রাহকের আমানতের টাকা না থাকায় কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়া ধারের টাকায় ঋণ দিচ্ছে ব্যাংকগুলো। তাতে ইসলামি ধারার ব্যাংকের ভাবমূর্তি খারাপ হচ্ছে। তাদের সঙ্গে একমত পোষণ করেন আল-আরাফাহ্ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের দুই কর্মকর্তা।
দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ব্যাংকের বিধিবদ্ধ নগদ জমা (সিআরআর) ও বিধিবদ্ধ তারল্য (এসএলআর) সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো । কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংরক্ষিত চলতি হিসাবেও বিপুল ঘাটতি নিয়ে চলছে তারা।
বাংলাদেশ ব্যাংকের অপর প্রতিবেদনে দেখা যায়, গত মে পর্যন্ত ওই ৫ ব্যাংকে চলতি হিসাবে ঘাটতি ছিল ১৬ হাজার ৪৩৯ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৮ হাজার ৯৩৫ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ২ হাজার ১২৭ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ৮৯ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ২ হাজার ৬১ কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের ২২৭ কোটি টাকা ঘাটতি ছিল।
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম