ঈদের দিন মায়ের কথা ভেবে বেশি খারাপ লাগে: দীঘি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২১ ১১ এপ্রিল ২০২৪
ঈদুল ফিতরকে স্বাগত জানানোর জন্য এবং এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন সবাই। এ ক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও। তাইতো অন্য সবার মতো ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
এ অভিনেত্রী এখন রান্নাবান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। ঈদের পরিকল্পনা নিয়ে আলাপচারিতায় তিনি জানান―মা নেই। এ জন্য ঈদের দিনের সব রান্না তিনিই করবেন। আর ঈদের দিন ইন্দিরা রোডের বাসাতেই থাকবেন বলেও জানান দীঘি।
শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হয়ে উঠা দীঘি বলেন, ঈদের দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি সেলিব্রিটি অনুষ্ঠানে থাকব। আর ঈদের দিন সবচেয়ে বেশি যার কথা ভেবে খারাপ লাগে, তিনি হচ্ছেন আমার মা ইফতে আরা ডালিয়া দোয়েল। ২০১১ সালে তার মৃত্যুর পর মা-বাবা বলতে সবই এখন বাবা (সুব্রত বড়ুয়া)। সেই ছোটবেলায় মায়ের মৃত্যুর পর মায়ের ভূমিকায় বাবাকেই পেয়েছি সবসময়।
তিনি বলেন, বাবা শুধু আমার জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন। তার প্রতি বাড়তি আবেগ আর অসীম শ্রদ্ধা কাজ করে। মা যখন অসুস্থ ছিলেন তখন তাকে হাসপাতালের বিছানায় সামলেছেন বাবা, আবার আমাকেও। শৈশব ও কৈশোরের বর্ণিল ঈদগুলো কাটিয়েছি পরিবারের সঙ্গে। এখনো ঈদ আসে। কিন্তু সেই আগের মতো আর উদযাপন করতে পারি না।
এ অভিনেত্রী বলেন, আগে যেমন অনেকটা পাখির মতো ডানা মেলে উড়তে পারতাম। এখন কিন্তু সেটা আর পারি না। ঈদ আসলে হয়তো আনন্দে মেতে উঠি। ঘটা করে কেনাকাটার পাশাপাশি ঈদের দিনের বিভিন্ন পরিকল্পনাও থাকে।
এরপরই আবার মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, শৈশবে ঈদের দিন মায়ের হাতের রান্না করা খাবার বেশ মজা করে খেতাম। অন্যসব মায়েদের মতো আমার মা-ও খুব মজা করে রান্না করতেন। কিন্তু আজ মা নেই। এ জন্য ঈদের দিনের সব রান্না আমিই করি। শুধু রান্না নয়, ঘর গোছানো থেকে শুরু করে ঈদের দিনের সব কাজ একাই সামলাই। ইন্দিরা রোডের বাসায় বন্ধুরা আসে। ওদের নিয়ে আড্ডা দেই। খাওয়া-দাওয়া করি।
প্রসঙ্গত, এবার ঈদে দীঘি অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। তবে সম্প্রতিই মাহমুদুর রহমান হিমি পরিচালিত একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। আর ঈদের পর কালচারাল শো করার জন্য লেবাননে যাওয়ার কথা রয়েছে দীঘির।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











