এ আর রহমানের ওপর ক্ষুব্ধ কবি নজরুলের পরিবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৯ ১২ নভেম্বর ২০২৩
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে নতুন করে সুর করে সমালোচনার মুখে পড়েছেন অস্কার বিজয়ী ভারতীয় সুরকার এ আর রহমান। গানের বিকৃতির অভিযোগে এবার মুখ খুলেছে কাজী পরিবার, তাদের পক্ষ থেকেও করা হয়েছে সমালোচনা।
নজরুলের নাতি অনির্বাণ কাজী প্রতিবাদ করে জানিয়েছেন, ‘যে সৎ বিশ্বাসে গান ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল, তার মর্যাদা রাখা হয়নি।’ প্রতিবাদে অনির্বাণ এখন চাইছেন, গানের ক্রেডিট থেকে তাঁর পরিবারের নাম মুছে ফেলা হোক।
অনির্বাণ বলেন, ‘আমরা বুঝতে পারিনি যে এ আর রহমানের মতো একজন শিল্পী এতটা অসংবেদনশীল হতে পারেন এবং এভাবে গানটিকে হত্যা করতে পারেন! প্রতিবাদ হিসাবে আমি চলচ্চিত্রের ক্রেডিট লাইনে ‘‘বিশেষ ধন্যবাদ’’-এ আমাদের পরিবারের নাম চাই না।’
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের কাছে তিনি আরও জানিয়েছেন, ‘মা গানটা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন সুর এবং কথা না বদলে রিক্রিয়েট করার জন্য। কিন্তু, সেই সময় ওদের পক্ষ বলা হয়েছিল, গানটা ওরা নিজেদের মতো করে ব্যবহার করতে চায়। মা ওদের বলেছিল, গানটা তৈরি হয়ে গেলে একবার শোনাতেও। ২০২১ সালে মা অনুমতি দেন। কিন্তু ওরা কিছুই শোনাননি। এরপর মা-ও মারা যান।’
ক্ষোভ উগরে দিয়ে এরপর অনির্বাণ বলেন, ‘এ আর রহমানকে সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়েই জানাতে চাই, তাঁকে কে অধিকার দিল গানটি বিকৃত করার? স্বত্ব দেওয়ার সময় তো সুর বদলের কথা বলা হয়নি। কী রকম একটা করে দিয়েছে গানটাকে! একটা গ্রামীণ সংগীতের মতো, ভাটিয়ালির মতো করে দিয়েছে। অনেক সস্তা করে দিয়েছে।’
উল্লেখ্য, পরিচালক রাজাকৃষ্ণ মেননের সিনেমা ‘পিপ্পা’য় ব্যবহার করা হয়েছে নজরুলের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। সিনেমাটির গল্প ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে।
৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতাকে ঘিরে এগিয়েছে গল্প, যিনি ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তাঁর ভাইয়ের সঙ্গে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা কৃষ্ণ মেনন। এতে অভিনয় করেছেনইশান খাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















