এক ছবিতে প্রিয়াংকা, ক্যাটরিনা, আলিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৬ ১১ আগস্ট ২০২১
‘দিল চাহতা হ্যায়’ ছবি মুক্তির ২০ বছর পূর্তির দিনই বড় ঘোষণা দিলেন ফারহান আখতার। ১০ বছর পর পরিচালনায় ফিরেছেন ক্যারিয়ারের পঞ্চম ছবি নিয়ে, ঘোষণাতেই চমকে দিলেন সবাইকে! এক ছবিতে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। ছবির নাম ‘জি লে জারা’। ছবির নায়ক চূড়ান্ত না হলেও চিত্রনাট্য এগিয়েছে অনেকদুর। চিত্রনাট্য লিখছেন জয়া আখতার, রিমা কাগতি ও ফারহান আখতার। ছবিটি প্রযোজনাও করছেন এই তিনজন, সঙ্গে আরও যোগ দিয়েছেন রীতেশ সিধওয়ানি।
‘লাক বাই চান্স’ কিংবা ‘গাল্লি বয়’-এর মতো ছবির পরিচালক জয়া। অন্যদিকে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘তালাশ’, ‘গোল্ড’ ছবির পরিচালক রিমা। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘বোম্বে টকিজ’, ‘দিল ধারকানে দো’র মতো ছবির গল্পও লিখেছেন রিমা। প্রত্যেকেই নিজেদের মেধার প্রমাণ দিয়েছেন ইতিমধ্যেই। সব মিলিয়ে বলিউডে এ বছরের সবচেয়ে বড় ছবির ঘোষণাই দিলেন ফারহান। ছবিটি ২০২৩ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।
প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া এক ছবিতে মানেই বাড়তি আকর্ষণ। প্রিয়াঙ্কার সঙ্গে অভিনেতা ও প্রযোজক হিসেবে কাজ করেছেন ফারহান। অন্যদিকে ক্যাটরিনা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’তে তাঁর প্রযোজনায় অভিনয় করেছেন। জয়া আখতার পরিচালিত সে ছবিও ছিল রোড মুভি। জয়ার পরিচালনায় ‘গাল্লি বয়’ ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। সে ছবিরও অন্যতম প্রযোজক ছিলেন ফারহান। অর্থাৎ তিন নায়িকাই পরিচালক-প্রযোজকদের বেশ কাছের।
এদিকে রণবীর কাপুরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। সম্প্রতি রণবীরের সঙ্গে আলিয়ার বিয়ের পরিকল্পনা নাকি বেশ এগিয়েছে। তাতে দুই নায়িকার বন্ধুত্বে ভাঙন ধরেনি বলেই মনে হচ্ছে। কারণ ২০২২ সাল থেকে ‘জি লে জারা’র শুটিং করার সম্মতি জানিয়েছেন দুজনেই।
২০০১ সালে বলিউডে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘দিল চাহতা হ্যায়’। বলিউডে ইতিহাস তৈরি করেছিল সেই ছবি। আমির খান, সাইফ আলি খান ও অক্ষয় খান্নার বন্ধুত্বের গল্প মন ছুঁয়েছিল ছবিপ্রেমীদের। দেখতে দেখতে দুই দশক পার। ২০ বছর পূর্তি হলো ফারহান আখতার পরিচালিত এই ছবির। সেই ছবির ২০ বছর পূর্তিতেই নতুন ছবির ঘোষণা দিলেন তিনি।
এই আগস্ট মাসটা নাকি ফারহান আখতারের কাছে আরও একটি কারণে স্পেশাল। তাঁর মেয়ে শাক্য আখতারের জন্মদিন এই মাসে। ৭ আগস্ট, ২১ বছরে পা দিলেন শাক্য। ফারহান আখতার ও তাঁর সাবেক স্ত্রী অধূনা ভবানীর সন্তান শাক্য আখতার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











