একদিন তেলাপোকারা রাজত্ব করবে দোর্দণ্ড প্রতাপে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৩ ১৪ সেপ্টেম্বর ২০২৪
কাল রাতে ডিনার করতে গিয়ে গণি সাহেব তরকারিতে তেলাপোকা আবিষ্কার করলেন । খুব ক্ষুদ্র সাইজের তেলাপোকা, অনায়াসেই ভাজা পেয়াজের অংশ বলে উড়িয়ে দেয়া যায় – গণি সাহেব সন্তর্পণে তুলে বোন প্লেটে লুকিয়ে ফেললেন । বাইরে খেতে গিয়ে কত কিছুই তো না জেনে খেয়ে ফেলছেন। সবই মানসিক। তা ছাড়া চাইনিজরা তেলাপোকা নাকি রেলিশ করেই খায়, জিনিসটা খুব খারাপ কিছু না নিশ্চয়।
গণি সাহেব তেলাপোকা থেকে মনকে সরানোর চেষ্টা করলেন তবু গা গোলানো ভাবটা গেল না – মুরগির তরকারি বাদ দিয়ে সবজি আর ডাল দিয়েই খাওয়াটা সেরে ফেললেন । তেলাপোকায় ছেয়ে গেছে বাড়ি - রান্নাঘর, স্টোররুম, আলমারি, ফ্রিজ সর্বত্র তাদের নির্ভয় পদচারণা । এদের নির্মূল করা মানুষের কম্ম নয় । বিখ্যাত সব কোম্পানির দামী দামী এরোসল ব্যবহার করে দু'চার দিন নিষ্কৃতি পাওয়া যায় বটে , কিন্তু অচীরেই ফিরে আসে রক্তবীজের দল । তারা একদমই পরিবার পরিকল্পনায় বিশ্বাসী নয়। একদিন রাস্তার এক ক্যানভাসার এর মজমায় মুগ্ধ হয়ে গণি সাহেব তেলাপোকা নিধনের মহৌষধ পাউডার কিনে এনেছিলেন - কিন্তু বাস্তবে তা ট্যালকম পাউডার এর মত তেলাপোকার রূপচর্চার কাজেই লেগেছিল কেবল । আফশোস - কেউ চায়নায় তেলাপোকা এক্সপোর্ট করার কথা ভাবছে না !
আজকাল ইন্টারনেটে নাকি সব কিছুর সমাধান মেলে । গণি সাহেব পুরানো জেনারেশন এর মানুষ, অগভীর চিন্তাশক্তি,কৌতূহল কম, (খুব সম্প্রতি জেনেছেন তার জেনারেশন এর নাম বেবি বুমার্স, তাও Gen Z কে গেঞ্জি বলায় বিদগ্ধ একজন বুঝিয়ে দিয়েছিল।) জেনারেশনের খোঁটা শুনতে শুনতে ইদানিং তিনি জ্ঞান আহরণে ইন্টারনেটের দ্বারস্থ হচ্ছেন। কিন্তু গুগল ঘাঁটতে গিয়ে আরো হতাশ হন গণি সাহেব । তেলাপোকা নাকি ৩২০ মিলিয়ন বছর ধরে বেঁচে আছে । কার্বনিফেরাস যুগেও নাকি এদের অস্তিত্ব ছিল । কার্বনিফেরাস যুগ সম্পর্কে তেমন কোন ধারণা নাই গণি সাহেবের, ৩২০ মিলিয়নে কয়টা শূণ্য লাগে তাও ঠিক মনে করতে পারলেন না । শূণ্য চোখে তাকিয়ে থাকেন ।
মনে পড়ে যায় শরৎ বাবুর সেই বিখ্যাত উক্তি "অতিকায় হস্তী লোপ পেয়েছে কিন্তু তেলাপোকারা টিকে আছে" । হয়তো একদিন মানুষ জাতিও বিলুপ্ত হয়ে যাবে, তেলাপোকা রা রাজত্ব করবে দোর্দণ্ড প্রতাপে । গণি সাহেব মানসচক্ষে দেখতে পান, অতিকায় এক তেলাপোকা তার বিছানায় শুয়ে পাচ নম্বর পায়ের উপর ছয় নম্বর পা তুলে দিয়ে আয়েস করে টিভিতে Animal Planet দেখছে ।
শুক্রবারে গণি সাহেব একটু দেরি করেই ঘুম থেকে ওঠেন । সাপ্তাহিক বিলাসিতার অংশ হিসাবে চিরাচরিত শুকনা রুটির বদলে গোমাংশ সহযোগে পরোটা দিয়ে নাস্তা সেরে এক কাপ চা আর খবরের কাগজ হাতে ড্রইং রুমে এসে আরাম করে বসেছেন - হঠাত ই ৃচোখে পড়ল হাত দুয়েক দূরে তেল চকচকে দশাসই এক তেলাপোকা তাচ্ছিল্যের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, ঘন ঘন নড়ছে তার এন্টেনা । খুন চাপে গণি সাহেবের মাথায়, একপাটি চপ্পল হাতে তুলে নিয়ে ধেয়ে যান তার দিকে , তিরিশ সেকেণ্ড ছুটাছুটি করে কোণঠাসা করে ফেলেন তাকে।
এমন সময় স্পষ্ট শুনতে পান তেলাপোকা টা চিৎকার করে বলছে - " মারতে চাও তো আমাকে, মার কাপুরুষ কোথাকার ! জানি তো কেন মারতে চাও, হিংসা হিংসা -তুমি হিংসা কর আমাকে , কারণ তোমার বউ তোমাকে ভয় পায় না , ভয় পায় আমাকে " ! নিজের কানকে বিশ্বাস করতে পারেন না; হতভম্ব গণি সাহেব উদ্যত চপ্পল হাতে ফ্রিজ হয়ে যান।
লেখক: আনহারুল ইসলাম
মেরিন ইঞ্জিনিয়ার,
বাংলাদেশ মেরিন একাডেমি
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন

