ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৮৫

একদিনেই সরে দাঁড়ালেন বিসিবির ৪ পরিচালক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৬ ৫ এপ্রিল ২০২৬  

এক দিনেই বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চার পরিচালক। বোর্ডসভার পর ডিসিপ্ল্যানারি কমিটির প্রধান ফায়াজুর রহমান বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন৷

শনিবার রাতে পদত্যাগ করেছেন ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলম।

নিজের পদত্যাগের কথা নিশ্চিত করলেও এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্বে থাকা তানিম ও মনজুর।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা চারজনই গত বছরের অক্টোবরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন।

এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন এবং এনএসসি থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন। সবমিলিয়ে বিসিবির ২৫ পরিচালকের মধ্যে সাতজনই পদত্যাগ করলেন। 

তবে কারও পদত্যাগপত্রই গ্রহণ করার কথা জানায়নি বিসিবি।

গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। দুয়েকদিনের মধ্যেই তাদের সেই প্রতিবেদন জমা দেওয়ার কথা। এর মধ্যেই একে একে পদত্যাগ করছেন পরিচালকরা।

 
খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর