একসঙ্গে ২টি মাস্ক পরলে করোনা থেকে বেশি সুরক্ষা পাওয়া যায়?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৭ ১৩ ফেব্রুয়ারি ২০২১
ভ্যাকসিন এলেও এখনও কমছে না করোনা উদ্বেগ। যদিও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সংক্রমণ নিম্নমুখী। তবে একেবারে নির্মূল হয়ে যায়নি। তাই ভাইরাসকে অবহেলা করলে চলবে না। সচেতন থাকতে হবে সবাইকে। লকডাউন আর আতঙ্ক পেরিয়ে ছন্দে ফিরছে সবকিছুই। কলকারখানা-অফিস-কাছারি সবকিছু খুলে গেছে।
সবাই বাড়ি থেকে বের হতে শুরু করেছেন। বর্তমানে অনেকেই বিধিনিষেধের তেমন কোনও তোয়াক্কা করছেন না। সবারই এখন গা-ছাড়া মনোভাব। আর তাতেই বাড়ছে উদ্বেগ। এজন্য অনেক দেশে বাড়ছে সংক্রমণের মাত্রাও। এরই মাঝে করোনা ঠেকাতে মাস্ক পরিধানের ক্ষেত্রে নতুন তথ্য নিয়ে হাজির হতে দেখা গেলো আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগকে (সিডিসি)।
আজকাল রাস্তাঘাটে অনেককেই একসঙ্গে দু'টো মাস্ক পরতে দেখা যায়। অনেকেরই মত, দুটি মাস্কে এ মারণ ভাইরাসের হাত থেকে আরও বেশি রক্ষা পাওয়া যায়। কিন্তু এ ধারণা কতটা সত্যি? কী বলছেন বিশেষজ্ঞরা?
তাদের মতে, একসঙ্গে দুটো মাস্ক পরতে হলে পরিস্থিতির উপর নির্ভর করতে হবে। এ বিষয়ে আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে পরামর্শ দেওয়া হয়েছে, দু'টি বা তিনটি লেয়ারের একটি কাপড়ের মাস্ক সংক্রমণ আটকাতে যথেষ্ট। এক্ষেত্রে দেখতে হবে নাক ও মুখ ঠিক করে ঢাকতে পারছে কি না।
তারা বলছেন, মাস্ক পরেও যদি নাক আর মুখে ফাঁকা স্থান থাকে থাকে, তাহলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। একটু ঢিলেঢালা মনে হলে, তড়িঘড়ি সেই মাস্ক বদলে দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে একটি মাস্কই যথেষ্ট। তবে কেউ যদি চান, সুরক্ষার খাতিরে দু'টি মাস্কও ব্যবহার করতে পারেন।
এ বিষয়ে বোস্টন ইউনিভার্সিটির সংক্রমণ বিশেষজ্ঞ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নাক-মুখ ঠিকঠাকভাবে ঢাকা থাকছে, ততক্ষণ একটি মাস্কই যথেষ্ট। কিন্তু এমন কোনও জায়গায় যাচ্ছেন, যেখানে সংক্রমণের সম্ভাবনা বেশি। এসব ক্ষেত্রে নিজেদের সচেতনতার স্বার্থে মাস্কের উপরে আরও একটি মাস্ক পরা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে-বিমান, বাস, ট্রেনের মতো কোনও ছোটখাটো ভিড়ে বা যেখানে সংক্রমণের সম্ভাবনা প্রবল, সেসব জায়গায় দু'টি মাস্ক পরা যেতে পারে। এতে অনেক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাইরাসও আটকানো সম্ভব হবে। যদি প্রথম মাস্কটিতে কোনও ফাঁক থেকে যায়, তাহলে তা পূরণ করে দেবে ওই দ্বিতীয় মাস্ক।
এক্ষেত্রে প্রয়োজনীয় সাবধানতাও অবলম্বন করতে হবে। তবে কোনও রকমের অস্বস্তি বা শ্বাসকষ্ট দেখা দিলে দু'টো মাস্ক ব্যবহার না করলেও চলবে। এমনটাই বলেছেন স্বাস্থ্য চিকিৎসকরা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

