এডিস মশা যেভাবে চিনবেন, যখন কামড়ায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৬ ৩০ জুলাই ২০১৯
বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ জ্বরের জীবাণু বহন করে এডিস মশা। স্বভাবতই এ নিয়ে বিভিন্ন তথ্য জানতে উদগ্রীব জনসাধারণ।
এডিস মশা খালি চোখে দেখে চেনা যায় কি না, এটি কখন কামড়ায় কিংবা এ মশা শরীরের বিশেষ কোনো জায়গায় কামড়ায় কি না – সোশ্যাল মিডিয়ায় এরকম প্রশ্ন তুলছেন তারা।
এডিস মশা দেখতে যেমন
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া ও ডেঙ্গু বিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক এম. এম. আখতারুজ্জামান জানান, ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব।
তিনি বলেন, এ জাতীয় মশার দেহে সাদা কালো ডোরা কাটা দাগ থাকে।এ কারণে এটিকে টাইগার মশা বলা হয়। এ মশা মাঝারি আকারের হয়ে থাকে। এর অ্যান্টিনা বা শুঙ্গটিতে কিছু লোম থাকে। অনেকটা দাড়ির মতো দেখতে। পুরুষ মশার অ্যান্টিনায় স্ত্রীর চেয়ে অপেক্ষাকৃত বেশি লোম থাকে।
এডিস মশা যখন কামড়ায়
ডা. আখতারুজ্জামান জানান, শুধু দিনের আলো থাকাকালীন এডিস মশা কামড়ায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটি মানুষকে কামড়ায়। তবে এ হার সবচেয়ে বেশি থাকে সূর্যোদয়ের পর দুই-তিন ঘণ্টা এবং সূর্যাস্তের আগের কয়েক ঘন্টা। রাতে তা কামড়ায় না।
শরীরের সব জায়গায় কামড়ায় এডিস মশা
এডিস মশা শুধু মানুষের পায়েই কামড়ায়। সম্প্রতি দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ার পর সামাজিক মাধ্যমে এমনটি চাউর হয়। তবে ডা. আখতারুজ্জামান নিশ্চিত করেন, এটি শুধু পায়ে কামড়ায়-এ দাবি ভিত্তিহীন। সাধারণত মানুষের পা অনাবৃত থাকে। তাই সেখানে কামড় দেয়্। তবে সেটি শরীরের সব জায়গায় কামড়াতে পারে।
এডিস মশা একবার কামড়ালেই ডেঙ্গু হয়
এডিস মশা কামড়ালে যে মানুষের ডেঙ্গু জ্বর হবেই, বিষয়টি এমন নয় বলে জানান ডা. আখতারুজ্জামান। পরিবেশে উপস্থিত ভাইরাস সেটির মধ্যে সংক্রমিত হলে সম্ভাবনা থাকে। তিনি বলেন, এডিস মশা ভাইরাস সংক্রমিত থাকা অবস্থায় কামড়ালে সুস্থ মানুষের ডেঙ্গু হতে পারে। জ্বরে আক্রান্ত ব্যক্তিকে এ মশা কামড়ালে সেটির মধ্যে ভাইরাস সংক্রমণ হওয়ার সুযোগ থাকে। এডিস মশা সাধারণত একাধিক ব্যক্তিকে কামড়ায়। তাই ভাইরাস জ্বরে আক্রান্ত কোনো ব্যক্তির শরীর থেকে এর মধ্যে ভাইরাস সংক্রমণ হতে পারে। পরে ওই মশার কামড়ে ডেঙ্গু হয়।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















