ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৯৮৮

এনটিভির ‘রঙিন পাতায়’ মুরাদ-অধরা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৯ ১৭ ফেব্রুয়ারি ২০১৯  

এনটিভির জনপ্রিয় বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’। অনুষ্ঠানটির ৭৫তম পর্বে অতিথি হয়েছেন সাংবাদিক এ এইচ মুরাদ এবং এ প্রজন্মের নায়িকা অধরা খান।

আজ রোববার রাত ৯টায় এনটিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে। অনুষ্ঠানটি নিয়ে সাংবাদিক এ এইচ মুরাদ বলেন, ‘সাংবাদিকদের নিয়ে এই অনুষ্ঠান মিডিয়ায় অনেক আলোচিত। সংবাদমাধ্যম ও চলচ্চিত্রের অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি।’

অন্যদিকে, ‘নায়ক‌’ ও ‘মাতাল‌' ছবির নায়িকা অধরা খান বলেন, ‘রঙিন পাতা’ অনুষ্ঠানের বেশ কিছু পর্ব আমি দেখেছি। আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি, আমাদের পর্বটিও দর্শক উপভোগ করবেন।’

কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় রঙিন পাতা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।

কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরাখবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এসব পাতায়। তাই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পত্রিকার সেই বিনোদন পাতাকে নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।