ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
২৬৮

এবার পাম তেল রপ্তানি নিয়ম কড়াকড়ি করল ইন্দোনেশিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৩১ ৩১ ডিসেম্বর ২০২২  

এবার পাম তেল রপ্তানিতে কড়াকড়ি নিয়ম আরোপ করল ইন্দোনেশিয়া। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকেই তা কার্যকর হবে। এতে বিদেশে ভোজ্যতেলটির রপ্তানি কমবে। মূলত নিজ দেশের চাহিদা পূরণ করতে এ সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

 

বর্তমানে ইন্দোনেশিয়ায় উৎপাদনকারীরা অভ্যন্তরীণ বাজারে যে পরিমাণ পাম তেল বিক্রি করে থাকেন, তার ৮ গুণ রপ্তানি করতে পারেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, এটি হবে ৬ গুণ। অর্থাৎ স্থানীয় মার্কেটে ১ টন বিক্রি করলে বিদেশে রপ্তানি করতে পারবেন ৬ টন।

 

ইন্দোনেশিয়ার মেরিটাইম অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সেপ্তিয়ান হারিও সেতিও বলেন, দেশের অভ্যন্তরে, বিশেষ করে নতুন বছরের প্রথম ৪ মাস সরবরাহ ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি, ভোজ্যতেলের সরবরাহ ও দাম বিবেচনা করে পর্যায়ক্রমে রপ্তানির পরিমাণ বাড়ানো হবে।

 

এর আগে চলতি বছরের শুরুতে তেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ইন্দোনেশিয়া। দেশটিতে ভোজ্যতেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার নাগালের বাইরে চলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বর্তমানে তথাকথিত অভ্যন্তরীণ বাজার বাধ্যবাধকতা (ডিএমও) নিয়ম চালু রেখেছে ইন্দোনেশিয়া। সে অনুযায়ী, ব্যবসার প্রয়োজনে রপ্তানির অনুমোদন পেলে স্থানীয়ভাবে উৎপাদনের একটি অংশ বিক্রি করতে পারেন ব্যবসায়ীরা।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর