এবার বাড়ল বাস ভাড়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৩ ৬ আগস্ট ২০২২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ল গণপরিবহনের ভাড়া। ডিজেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূরপাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। শনিবার (৬ আগস্ট) রাতে পরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ কথা জানান।
দূরপাল্লায় আগের ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করা হয়েছে। বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৬ শতাংশ বাড়িয়ে নতুন ভাড়া করা হয়েছে ২ টাকা ৫০ পয়সা। আগে ছিল ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৩৫ পয়সা।
ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ এলাকায় ২ টাকা ০৫ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। সভা শেষে ভাড়ার এই নতুন হার জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার জানান, রোববার থেকে নতুন ভাড়া কার্যকর হবে।
ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া প্রযোজ্য উল্লেখ করে বাসে সর্বনিম্ন ১০ টাকা এবং মিনিবাসে আগের ভাড়া ৮ টাকা বহাল রাখা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, যাত্রী ও মালিক সবার কথা বিবেচনা করে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে এই নতুন ভাড়ার প্রস্তাব আমরা করেছি।
গতকাল শুক্রবার জ্বালানি তেলের দাম এক লাফে অনেক বাড়ানোর ঘোষণা দেয় সরকার। বাস-ট্রাকের জ্বালানি ডিজেলের দাম ৪২.৫% বেড়ে হয়েছে প্রতি লিটার ১১৪ টাকা। ছোট গাড়ি ও মোটরবাইকের জ্বালানি পেট্রোলের দাম ৫১.১৬% বেড়ে প্রতি লিটার ১৩০ টাকা, অকটেনের দাম ৫১.৬৮% বেড়ে প্রতি লিটার ১৩৫ টাকা হয়েছে।
সর্বশেষ গত বছর জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ বাড়ানো হয়। তখন দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়। মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে করা হয় ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছিল।
শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসার পর আরেক দফা ভাড়া বাড়াতে শনিবার বিকাল সোয়া ৫টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে বৈঠকে বসেন পরিবহন মালিকরা। পরে দীর্ঘ সাড়ে চার ঘণ্টার বৈঠক শেষে নতুন ভাড়ার হার ঘোষণা করা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা সড়ক পরিবহন মালিক, পরিবহন শ্রমিক নেতারা। পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







