এবার হিন্দি সিনেমায় মিমি চক্রবর্তী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৩ ৩ এপ্রিল ২০২২
উইন্ডোজ প্রোডাকশনস এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় নির্মিত হলো নতুন হিন্দি সিনেমা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। আর এই সিনেমার হাত ধরেই হিন্দি সিনেমার জগতে পা রাখলেন সংসদ সদস্য-অভিনেত্রী মিমি চক্রবর্তী। সিনেমাটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি-নন্দিতা রায়।
২০১৭ সালে ‘পোস্ত’ সিনেমার স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও বাজিমাত করেছিল। তবে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বাইয়ের অভিনেতা-অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমকে শিবপ্রসাদ বলেন, এই প্রথম সর্বভারতীয় একটি প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সিনেমা বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের জন্য এই হিন্দি সিনেমাটি যে সুখবর বয়ে আনবে, তা নিয়ে আমি আশাবাদী। বাংলার এটি একটি বড় খবর।
পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করে আপ্লুত শিবপ্রসাদ। তিনি বলেন, ‘‘যারা ‘পোস্ত’ দেখেছেন, তারাও এই সিনেমাটি দেখে আনন্দ পাবেন। শুধুমাত্র পরেশ রাওয়ালের অভিনয় দেখার জন্যও সিনেমাটি দেখা উচিত। অবিশ্বাস্য অভিনয় করেছেন তিনি। বাকিরাও মঞ্চ এবং পর্দার নামকরা শিল্পী।’’
এই সিনেমাটিকে ভারতের ছোট সংস্করণ বলা যেতে পারে। বাংলার সঙ্গে হাত মিলিয়েছে পশ্চিম থেকে দক্ষিণ ভারতের বহু কলাকুশলী। পরেশ যেমন গুজরাটের মানুষ, সিনেমার চিত্রগ্রাহক সানু জন ভারগিস মালয়ালী। নীনা মহারাষ্ট্রীয়। সিনেমাতে এসে মিশেছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। উইন্ডোজের হিন্দি সিনেমাতে তাই অনুভূতি, অভিব্যক্তি, আবেগের বৈচিত্র্য দেখা দেবে।
সানু ভারগিস এই সিনেমাতে চিত্রগ্রাহকের কাজের সুযোগ পাওয়ার আগেই ‘পোস্ত’ সিনেমাটি দেখেছিলেন। ফলে পরিচালকদ্বয়ের দৃষ্টিভঙ্গির সঙ্গে তাল মেলাতে আরও সুবিধা হয়েছে তার। চিত্রগ্রাহকের প্রশংসায় পঞ্চমুখ শিবপ্রসাদও। দক্ষিণী সিনেমা ‘মালিক’, হিন্দি সিনেমা ‘বধাই হো’, ‘ওয়াজির’, কমল হাসন পরিচালিত ‘বিশ্বরূপম’-এর মতো সিনেমাতে ক্যামেরার দায়িত্ব ছিল সানুর। তিনিও এই প্রথম বাংলা সিনেমাতে।
‘পোস্ত’র শিশুশিল্পীর পরিবর্তে এখানে অভিনয় করেছে ছোট্ট কবীর পওয়া। দিল্লিবাসী খুদে শিল্পী কবীর এই প্রথম পর্দায় অভিনয় করলো। কিন্তু তার অভিনয়েও মুগ্ধ শিবপ্রসাদ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











