এল ক্লাসিকোর আগে বার্সা-রিয়াল শিবিরে বড় ধাক্কা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫০ ২৪ এপ্রিল ২০২৬
মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোর বাকি আর মাত্র দুই সপ্তাহ। ঠিক এই মুহূর্তে বড় ধাক্কা খেল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি সময়ের জন্য তিন তারকা ফুটবলারকে হারিয়ে বসেছে স্প্যানিশ দুই জায়ান্ট।
হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশে ক্লাবের জার্সিতে আর মাঠে নামা হবে না বার্সার লামিনে ইয়ামাল এবং রিয়ালের এডার মিলিটাও ও আর্দা গুলারের। ক্লাব দুটি আনুষ্ঠানিকভাবে তাদের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে।
গত বুধবার রাতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছিল টেবিল টপার বার্সেলোনা। যেখানে স্প্যানিশ তারকা ইয়ামাল পেনাল্টি স্পট থেকে একমাত্র গোলটি করেছিলেন। কিন্তু ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সেদিন মাঠ ছেড়েছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে।
তার চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা বলছে, ‘লামিন ইয়ামালের বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে (বাইসেপস ফেমোরিস পেশি) চোট লাগার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।’
স্প্যানিশ চ্যাম্পিয়নরা নিজেদের বাকি সময়ে ইয়ামালকে হারিয়ে ফেললেও, স্পেনের হয়ে তাকে আসন্ন ফুটবল বিশ্বকাপে দেখার প্রত্যাশা জানিয়েছে, ‘তিনি রক্ষণশীল চিকিৎসা পরিকল্পনা অনুসরণ করবেন। লামিনে ইয়ামাল মৌসুমের বাকি সময়টা মিস করবেন এবং বিশ্বকাপে তিনি খেলবেন বলে আমাদের আশা।’
আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে কেপভার্দের বিপক্ষে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
মৌসুমের চূড়ান্ত সময়ে ক্লাবের পাশে থাকতে না পেরে হতাশ ইয়ামাল। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ঠিক তখনই চোট আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে, যখন আমি সেখানে সবচেয়ে বেশি থাকতে চেয়েছিলাম এবং এই কষ্টটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সতীর্থদের পাশে থেকে লড়াই করতে না পারা, দলের প্রয়োজনে সাহায্য করতে না পারাটা খুব কষ্টদায়ক... কিন্তু আমি পাশে থাকব, এমনকি সাইডলাইন থেকে হলেও, দলেরই একজন হয়ে তাদের সমর্থন, উৎসাহ এবং এগিয়ে যেতে সাহায্য করব। এটা শেষ নয়, এটা শুধু একটা বিরতি। আমি আরও শক্তিশালী হয়ে, আগের চেয়ে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফিরে আসব, এবং আগামী মৌসুম আরও ভালো হবে।’
রিয়াল মাদ্রিদ সূত্রের বরাতে রয়টার্স বলছে, এডার মিলিটাও এবং আর্দা গুলার প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
তবে ৫০ দিনেরও কম সময়ের মাঝে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি সেরে উঠবেন এই দুই তারকা। লা লিগায় শুক্রবার রিয়াল বেটিসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
অনুশীলন করার সময় চোট পান গুলার, মাংসপেশিতে অস্বস্তি বোধ করায় তুর্কি এই মিডফিল্ডার জিম এবং দলীয় কিছু প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে রাখেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট শনাক্ত হয় গুলারের।
কয়েক মৌসুম ধরেই রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিটাও চোটের সঙ্গে লড়াই করছেন। গত মঙ্গলবার আলাভেসের বিপক্ষে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইনজুরিতে পড়েন তিনি। যদিও খেলা শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া তাকে নিয়ে আশাবাদী ছিলেন, কিন্তু এমআরআই স্ক্যানের পর মিলিটাওয়ের ডানপায়ের পেশিতে হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। যা ব্রাজিলিয়ান এই সেন্টারব্যাকের জন্য নতুন বিপত্তি। পরপর দুই মৌসুমে এসিএল চোট কাটিয়ে মাঠে ফেরার পর লম্বা সময় খেলায় থাকা নিয়ে তাকে বেশ ভুগতে হচ্ছে।
লা লিগায় নয় পয়েন্টের ব্যবধানে এক নম্বর জায়গা ধরে রাখা বার্সেলোনা শনিবার গেটাফের মাঠে খেলতে যাবে। ৩২ ম্যাচে তাদের পয়েন্ট ৮২ এবং দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৩।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















