ঐশ্বরিয়া এত সম্পদের মালিক?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০২ ৩১ মে ২০২২
বলিউডে প্রায় কয়েক দশক পার করেছেন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউডের অন্যতম শীর্ষ তারকাদের মধ্যেও ঐশ্বরিয়া একজন। ঐশ্বরিয়া অভিনয়ের পাশাপাশি সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে নিজেকে যুক্ত রেখেছেন। কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেতেও দেখা গেছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারে গড়েছেন সম্পদের পাহাড়ও।
তবে শুধু যে অভিনয়ের মাধ্যমেই পাহাড়সম সম্পদের মালিক হয়েছেন তিনি তা কিন্তু নয়। অভিনয়ের পাশাপাশি করেছেন নানা ব্যবসাও। বেঙ্গালুরুর একটি স্টার্টআপ সংস্থায় তিনি এক কোটি টাকা বিনিয়োগ করেন। এ সংস্থাটি এমন একটি পদ্ধতি চালু করেছে, যেখানে পরিবেশগত বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়।
এর সাথে সাথে আরও একটি পুষ্টিকর উপাদান প্রস্তুতকারী এক স্টার্টআপ সংস্থায় ৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন ঐশ্বরিয়া। তাছাড়া মহারাষ্ট্রের একটি বায়ুশক্তি প্রকল্পের জন্যও কয়েক বছর আগে তিনি অর্থদান করেছিলেন। এ সব সংস্থার থেকেও তিনি নির্দিষ্ট পরিমাণ অর্থও পান।
শুধু বিনিয়োগ নয়, ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েও ভারতীয় রুপিতে প্রায় ৮০ থেকে ৯০ কোটি নেন তিনি। এর পাশাপাশি অভিনয় থেকেও গড়েছেন সম্পদের পহাড়। আর এসব কিছু দিয়েই এখন বিপুল পরিমাণ সম্পদের মালিক সাবেক এ বিশ্বসুন্দরী।
বর্তমানে মুম্বাইয়ের ‘জলসা’তে বচ্চন পরিবারে সবাই একসঙ্গেই থাকেন। তবে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া দুজন মিলে দুবাইয়ে প্রাসাদের মতো একটি ভিলা কিনেছেন। এ ছাড়াও মুম্বাইয়ের বান্দ্রার কাছে এ দম্পতি ২১ কোটি টাকা খরচ করে একটি আবাসন কিনেছেন। আর তাদের বাড়িতে তো বিলাসবহুল নানা গাড়ি আছেই। এর মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, অডি, লেক্সাসের মতো মহার্ঘ গাড়িও।
শুধু যে আয় থেকে নিজের জন্য সম্পদ গড়েছেন ঐশ্বরিয়া তা কিন্তু নয়। ২০০৪ সালে ‘ঐশ্বরিয়া রাই ফাউন্ডেশন’ চালু করেন তিনি। এর উদ্দেশ্য, ভারতের দুঃস্থ, বিশেষত গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের আর্থিক সাহায্য প্রদান। অন্যদিকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম এ অভিনেত্রী দেশের সবচেয়ে বেশি আয়কর প্রদানকারীদের মধ্যেও একজন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











