কবে বিয়ের পিঁড়িতে বসছেন দেব-রুক্মিণী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৯ ২৬ নভেম্বর ২০২৫
টলিউডের অন্যতম চর্চিত জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম থেকে শুরু করে বিয়ে, সবকিছু নিয়েই অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বছরের পর বছর ধরে চলা সেই জল্পনার আগুনে যেন নতুন করে ঘি ঢাললেন খোদ দেব এবং রুক্মিণী।
সম্প্রতি পৃথক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে এমন মন্তব্য করেছেন তারা, যা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে।
বহু বছর ধরেই সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিণী। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাদের রসায়ন বরাবরই নজরকাড়া। দেবের বাড়ির অনুষ্ঠান হোক বা ছবির প্রিমিয়ার, সর্বত্রই রুক্মিণীর উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। একই চিত্র দেখা যায় রুক্মিণীর ক্ষেত্রেও।
দুই পরিবারেও তাদের সম্পর্ক পেয়েছে পূর্ণ সমর্থন। কিন্তু এতকিছুর পরেও সাত পাকে বাঁধা পড়ছেন কবে? এই এক প্রশ্নের উত্তর খুঁজছেন অগণিত অনুরাগী।
সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক অনুরাগী রুক্মিণীকে ফের এই প্রশ্নটি করেন।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নায়িকা জবাব দেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে।’ এরপরেই মজা করে তিনি যোগ করেন, ‘কিন্তু বলা যায় না বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে...।’
এই কথা বলেই জিভ কাটেন নায়িকা, যা তাদের সম্পর্কের সমীকরণকে আরও মজবুত প্রমাণ করে।
অন্যদিকে, নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ‘টলিউডের সলমন খান’ হয়েই থেকে যাবেন? উত্তরে দেব স্পষ্ট জানান, ‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব।’
এরপরই বিয়ে নিয়ে সবথেকে বড় ইঙ্গিতটি দেন সুপারস্টার। রুক্মিণীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ে হল ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।’
দেবের এই ‘প্ল্যান চলছে’ মন্তব্য এবং রুক্মিণীর ‘চমকে দেব’ বার্তা—এই দুইয়ে দুইয়ে চার করছেন অনুরাগীরা। তাঁদের সম্পর্ক নিয়ে উন্মাদনা এতটাই যে, সম্প্রতি গুগল সার্চের একটি তথ্যে দেখা গিয়েছিল ২০২১ সালেই নাকি তাঁদের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁদের এক সন্তানও রয়েছে, যা দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।
সব মিলিয়ে দেবের স্পষ্ট ইঙ্গিত এবং রুক্মিণীর রহস্যময় মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, এবার হয়তো সত্যিই বাজতে চলেছে বহু প্রতীক্ষিত বিয়ের সানাই। এখন শুধু এটাই দেখার, কবে এই তারকা জুটি তাঁদের ভক্তদের সেই বহু প্রতীক্ষিত সুখবরটি দেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
















