করোনা লক্ষণ থাকতে পারে দীর্ঘদিন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৪ ৭ মে ২০২০
সঠিক পরিচর্যায় কোভিড-১৯ থেকে কয়েকদিনের মধ্যেই সেরে ওঠেন বেশির ভাগ ভাগ রোগী। জরিপে আভাস পাওয়া যায়, গড়ে দু'সপ্তাহের মধ্যেই তারা ভালো হয়ে যান। কিন্তু কিছু লোক আছেন - যাদের দেহে এই রোগের লক্ষণ দীর্ঘকাল রয়ে যায়। কিন্তু এর কারণ কী?
এ নিয়ে বেশ কিছু কেস স্টাডি রয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র। ব্রিস্টল শহরের ডেভিড হ্যারিস একজন স্থপতি। বয়স ৪২। তার দেহে প্রথম কোভিড-১৯এর লক্ষণ দেখা দিয়েছিল সাত সপ্তাহ আগে।
তিনি বাড়িতে আইসোলেশনে থাকতে শুরু করলেন, তার স্ত্রী ও শিশু কন্যা থেকে দূরত্ব বজায় রেখে।
সপ্তাহ খানেক পরই তিনি ভালো বোধ করতে লাগলেন।
কিন্তু আরো দু'সপ্তাহ পর তাকে বিস্মিত করে করোনাভাইরাসের লক্ষণগুলো আবার দেখা দিলো, এবং এবারের উপসর্গগুলো ছিল গুরুতর।
সেই একই রকম জ্বর, কিন্তু তার সাথে যোগ হলো শ্বাসকষ্ট। তিনি নিশ্চিত হলেন যে এটা করোনাভাইরাসেরই লক্ষণ।
হ্যারিস জানান - "দু সপ্তাহ পর আমার মনে হলো আমি সেরে উঠছি, কিন্তু ভীষণ ক্লান্ত বোধ করছিলাম''।
"কিন্তু সপ্তম সপ্তাহে আমার তৃতীয়বারের মতো সংক্রমণ দেখা দিল।"
মি. হ্যারিসের জীবন হয়ে গেল ঘর বন্দী। মাঝে মাঝে বাথরুমে যাওয়া, একা একা খাওয়া-ঘুমানো, এমনকি ১০ মাসের কন্যা সন্তানটিকে তার দেখার সুযোগ হতো যখন তার স্ত্রী মেয়েকে নিয়ে কাচের জানালার ওপাশে এসে দাঁড়াতেন।
"যখন আমি ভাবছি আমি ভালো হয়ে উঠছি তখন আবার অসুস্থ হয়ে পড়াটা ছিল খুবই ভয়ের ব্যাপার। আমি বুঝতে পারছিলাম না আমার কী হতে যাচ্ছে । "
ভয়াবহ অভিজ্ঞতা
ডেভিড হ্যারিসের মতোই টানা ৫ সপ্তাহ ধরে ভুগেছেন লন্ডনের ফেলিসিটি (৪৯)।
তারা কেউই কোভিড-১৯এর টেস্ট করান নি - কিন্তু দু'জনকেই ডাক্তাররা বলেছেন যে সম্ভবত তারা করোনাভাইরাসেই আক্রান্ত হয়েছিলেন।
তাদেরকে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে তারা এখন আর সংক্রমিত নন।
কিন্তু দুজনেই এই দীর্ঘ সময়টা পার করেছেন এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
কেন এটা হয় বিজ্ঞানীরা এখনো জানেন না।
কেন কিছু লোকের মধ্যে মৃদু উপসর্গ হয় এবং অল্প কয়েকদিনের মধ্যেই তারা সেরে ওঠেন। অন্যদিকে আরেকজনকে হয়তো স্বাস্থ্যবান লোক হয়েও সপ্তাহের পর সপ্তাহ ভুগতে হয় - এখনও এর কোন স্পষ্ট জবাব নেই।
কোভিড-১৯ সংক্রমণ জনিত অসুস্থতা মাত্র কয়েক মাসের পুরনো - কিন্তু এখনো এটি বিজ্ঞানীদের বিস্মিত করে চলেছে।
লন্ডনের উষ্ণমন্ডলীয় রোগ সংক্রান্ত হাসপাতালের কনসালট্যান্ট ডা. ফিলিপ গোথার্ড বলছেন, বেশির ভাগ রোগীই দ্রুত এবং পূর্ণাঙ্গভাবে সেরে ওঠেন, কিন্তু কিছু লোকের ক্ষেত্রে কাশিটা বেশ কিছু দিন থাকতে পারে।
তা ছাড়া এমন কিছু রোগী আমরা পাচ্ছি যাদের গুরুতর ক্লান্তি এবং অবসন্নতা দেখা দেয় - আর সেটা তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত চলতে থাকে।
জ্বর সেরে যাবার অর্থ তার সংক্রমণ আর নেই। তার পরও কাশি থাকলে তাই ভয়ের কিছু নেই, এমনটাই মত বিশেষজ্ঞদের।
তবে কোভিড-১৯ সংক্রমণে দীর্ঘদিন ভুগেছেন - এমন রোগীর সংখ্যা কম নয়।
লন্ডনের কিংস কলেজের অধ্যাপক টিম স্পেক্টার বলছেন, কোভিডের উপসর্গগুলো নিয়ে যে জরিপ হচ্ছে তাতে দেখা যায় - রোগীদের সেরে উঠতে গড়ে ১২ দিন লাগে।
"কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক রোগী দেখতে পাচ্ছি যাদের উপসর্গগুলো ৩০ দিন বা তারও বেশি সময় ধরে রয়ে যাচ্ছে। এ ব্যাপারে আরো উপাত্ত সংগ্রহ করার পরই আমরা চিহ্নিত করতে পাবো কেন কেউ কেউ সেরে উঠতে দীর্ঘদিন সময় নেন। "
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, যাদের সেরে উঠতে দীর্ঘদিন লাগে, তাদের দরকার প্রচুর বিশ্রাম, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং প্রচুর পানি পান করা।
সেরে উঠতে কতদিন লাগে?
রোগীকে যদি ইনটেনসিভ বা ক্রিটিকাল কেয়ারে থাকতে হয়, তাহলে তার সেরে উঠতেও সময় বেশি লাগবে।
বিশেষজ্ঞদের মতে কোন রোগীকে সংকটাপন্ন অবস্থায় ক্রিটিকাল কেয়ারে থাকতে হলে, তার পুরোপুরি সুস্থ হতে ১২ থেকে ১৮ মাস পর্যন্ত লাগতে পারে।
কারণ, হাসপাতালের বিছানায় দীর্ঘ সময় শুয়ে থাকলে মাংসপেশির ভর কমে যায়, রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়েন, এবং হারানো মাংসপেশি আবার তৈরি হতে অনেকটা সময় লাগে।
কোন কোন রোগীর হাঁটার ক্ষমতা ফিরে পেতে ফিজিওথেরাপি দরকার হয়। তা ছাড়া মানসিক সমস্যার সম্ভাবনাও থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, শ্বাসতন্ত্রের রোগের ফলে ফুসফুসেরও ক্ষতি হতে পারে।
কার্ডিফ ও ভেইল বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপিস্ট পল টোজ বলছেন, আমাদের হাতে এমন উপাত্ত আছে যা থেকে বলা যায়, এ ধরণের রোগীর হয়তো পরবর্তী পাঁচ বছর ধরে শারীরিক-মানসিক সমস্যা হতে পারে।
এমন সম্ভাবনা আছে যে, কোভিড -১৯-এর মৃদু উপসর্গ দেখা দেয়া রোগীদেরও অবসন্নতার মতো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা হতে পারে।
তবে সাধারণভাবে বলা যায়, ধূমপান না করা, মদ্যপান কমানো, শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এবং ওজন নিয়ন্ত্রণে রাখা - এগুলো মেনে চলতে পারলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অল্পদিনেই সেরে ওঠা সম্ভব।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




