করোনাক্রান্ত হচ্ছে বাচ্চারাও, যেভাবে সামলাবেন তাদের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৬ ২০ এপ্রিল ২০২১
গত বছর মনে হয়েছিল, ছোটদের তেমন ঝুঁকি নেই। কিন্তু কোভিডের নতুন ঢেউ থেকে নিস্তার পাচ্ছে না বাচ্চারাও। একটি ভাইরাস যত রূপ বদলায় বা 'মিউটেট' করে, তত নতুনভাবে আক্রমণ করার উপায় বের করে। কোভিডের নতুন প্রজাতি বাচ্চাদের মধ্যেও দ্রুত ছড়াচ্ছে। অভিভাবক হিসেবে কীভাবে সচেতন হবেন জেনে নিন।
পুরনো নিয়ম
মাস্ক পরা অতি আবশ্যক। তবে দু'বছরের ছোট শিশুকে মাস্ক পরানো সম্ভব নয়। সেক্ষেত্রে বাবা-মায়েদেরই সারাক্ষণ মাস্ক পরতে হবে। শিশু বিশেষজ্ঞ অপূর্ব ঘোষের মতে, ''যে শিশুরা এখনও ব্রেস্টমিল্কের উপর নির্ভরশীল, তাদের মায়েদেরই সাবধানী হতে হবে। মাস্ক পরা এবং ঘন ঘন স্যানিটাইজ করা ছাড়া অন্য কোনও রাস্তা নেই।''
তবে ৩-৫ বছরের বাচ্চাদেরও বেশিক্ষণ মাস্ক পরিয়ে রাখা সম্ভব নয়। তাদের মাস্ক খুলে ফেলার একটা প্রবণতা দেখা যায়। তাই বাবা-মায়েদের বাচ্চাদের তাদের মতো করে বুঝিয়ে বলতে হবে, কেন মাস্ক পরা জরুরি। কেন হাত স্যানিটাইজ করা জরুরি।
তবে তাদের বোঝাতে গেলে নিজেকেও উদাহরণ হিসেবে তুলে ধরা দরকার। আপনাকে দেখেই আপনার সন্তান শিখবে। বাবা-মা বা বাড়ির অন্য কারও যদি সামান্য মাত্রায়ও কোনও উপসর্গ দেখা যায়, সঙ্গে সঙ্গে টেস্ট করিয়ে নিন। উপসর্গ দেখা গেলেই বাচ্চাকে যতটা সম্ভব তাঁর কাছ থেকে দূরে রাখুন।
সামাজিক দূরত্ব
যেহেতু বাচ্চাদের মাস্ক পরিয়ে রাখা মুশকিল, তাই সংক্রমণের মূল জায়গাটাই কম করতে হবে। অহেতুক বাইরে না বেরনোই ভালো। যতই ঘরবন্দি হয়ে হাঁপিয়ে যান, শুধু শুধু রেস্তোরায় যাওয়া, পার্কে যাওয়া বা দোকান-বাজারে যাওয়া বন্ধ করুন। যদি বেরনোর খুব প্রয়োজন হয়, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন।
চিকিৎসক সঞ্জয় ঘোষের কথায়, ''স্কুল তো বন্ধ হয়েই গেল। কিন্তু বাচ্চাদের নিয়ে অন্য কোথাও খুব একটা না বেরনোই উচিত। তাদের বাড়িতেই নানা রকম কাজে-খেলায় ভুলিয়ে ব্যস্ত রাখতে হবে।''
অপূর্ব ঘোষ এ-ও বললেন, “ছোটখাটো কারণে বাচ্চাদের ডাক্তার দেখানোরও প্রয়োজন নেই। আমার কাছে এক বৃদ্ধা তার নাতনিকে নিয়ে মালদাহ থেকে দেখাতে এসেছিলেন। আমি খুব বকাবকি করেছি। বাচ্চাদের মধ্যে কোভিডের জন্য বাড়াবাড়ি রকমের অসুস্থতা এখনও দেখা যায়নি। কিন্তু তার থেকে যদি দাদিও সংক্রমিত হন, তাহলে সেটা গুরুতর হতে পারে। বাচ্চা খাচ্ছে না বলে এত দূর আসার কোনও মানে হয় না।”
পুষ্টিকর খাওয়া
কোভিড-আক্রান্ত বাচ্চাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা এখনও সেভাবে চোখে পড়েনি। কিন্তু চিকিৎসকদের মতে, পরিস্থিতির অবনতি হওয়ার আগেই সাবধানী হয়ে যাওয়া প্রয়োজন। যেহেতু নতুন প্রজাতির ভাইরাস সম্পর্কে কেউ-ই সেভাবে কিছু আন্দাজ করতে পারছেন না, তাই সতর্ক থাকাই কাম্য।
শিশু বিশেষজ্ঞ ত্রিদিব বন্দ্যোপাধ্যায় জানালেন, বাচ্চাদের খাওয়াদাওয়ার দিকে একটু মনোযোগ দিতে হবে। পুষ্টিকর খাবার খাওয়ান বাচ্চাকে। মাল্টিভিটামিন ও জিঙ্ক সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন। তবে দুধ, ডিম, মাছ মাংসের মতো প্রোটিনে ভরপুর খাবার রোজকার খাবারে যেন অবশ্যই থাকে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

