করোনাভাইরাস : উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২৯ ১৩ ফেব্রুয়ারি ২০২০
চীনের করোনাভাইরাসের কারণে ক্রয়াদেশ দেওয়া পণ্য যথাসময়ে পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশি পণ্যের বিদেশি ক্রেতাদের মধ্যে। বিশেষত সম্প্রতি ক্রয়াদেশ দেওয়া পণ্য যথাসময়ে ক্রেতার কাছে পৌঁছাতে পারবে কি না, এ বিষয়ে তারা নিশ্চিত হতে চাইছেন। এ দিকে চীন থেকে আমদানিনির্ভর কাঁচামাল, এক্সেসরিজ ও কেমিক্যালের মজুত ফুরিয়ে আসায় বিকল্প খুঁজছেন এ ক্ষাতের উদ্যোক্তারা। তারা আশঙ্কা করছেন, এর ফলে বাড়তি দামে সেসব কিনতে হবে। আবার একই মানের পণ্য পাওয়া যাবে কি না, কিংবা সময়মতো সেসব পাওয়া নিয়েও সংশয় রয়েছে।
একই ইস্যুতে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পণ্য প্রদর্শনী একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দু-একটি প্রদর্শনী হলেও সেগুলোতে চীনের নাগরিকেরা থাকছেন না। অথচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক প্রদর্শনীগুলোতে চীনের প্রতিষ্ঠান ও তাদের নাগরিকদের অনেকেই অংশগ্রহণ করত। এসব কারণে প্রদর্শনীর আয়োজনকারী প্রতিষ্ঠানগুলোকে বড়ো অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। অন্যদিকে ব্যবসায়েও তা নেতিবাচক প্রভাব ফেলছে। নারায়ণগঞ্জের এমবি নিট ফ্যাশন্স ইউরোপ ও আমেরিকার কয়েকটি প্রতিষ্ঠানের পোশাক তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটিকে ক্রয়াদেশ দেওয়া পণ্য যথাসময়ে পাওয়া নিয়ে উদ্বিগ্ন বিদেশি ক্রেতারা।
প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হাতেম বলেন, তাদের পণ্য যথা সময়ে দিতে পারব কি না, এ বিষয়ে তারা আমাদের কাছে জানতে চাইছে। চীনের চান্দ্রমাসের দীর্ঘ ছুটি শেষ হওয়ার পর বেশ কয়েকটি রাজ্যে এ ছুটি দুই দফায় বাড়ানো হয়েছে। কোথাও কোথায় এটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আমাদের বায়াররা পণ্য জাহাজীকরণে দেরি হবে কি না, তা জানতে চাইছে। তিনি বলেন, ইতিমধ্যে চীনে ছুটি বাড়ানোয় সেখান থেকে বিভিন্ন পণ্য বাংলাদেশে আসতে দেরি হবে। এক্ষেত্রে বিদেশি ক্রেতারা ছাড় না দিলে আমাদের বড়ো অঙ্কের আর্থিক লোকসান গুনতে হবে। আবার মাস শেষে শ্রমিকের মজুরির অর্থ পরিশোধও কঠিন হবে অনেকের জন্য।
বাংলাদেশের রপ্তানি পণ্যের কাঁচামাল, এক্সেসরিজ ও কেমিক্যালের বড়ো অংশই চীন থেকে আমদানি করতে হয়। ওভেন পোশাকের কাপড়ের প্রায় ৬০ শতাংশ আর গার্মেন্টসে ব্যবহার হওয়া এক্সেসরিজ, ডায়িং ওয়াশিংসহ কেমিক্যালের উল্লেখযোগ্য অংশ আসে চীন থেকে। চীন ইতিমধ্যে ছুটির সময়সীমা বাড়িয়েছে। আবার কিছু ক্ষেত্রে জাহাজীকরণ হলেও পুরোদমে হচ্ছে না।
বাংলাদেশ থেকে একক ব্র্যান্ড হিসেবে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্য আমদানি করে সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম। এই প্রতিষ্ঠানের বাংলাদেশ অফিসের প্রধান জিয়াউর রহমান গতকাল বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি সহনীয়। তবে করোনা ভাইরাসের ইস্যুটি আরো দুই-তিন মাস দীর্ঘায়িত হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে বিপর্যয় ঘটতে পারে। এইচঅ্যান্ডএম গত বছর বাংলাদেশ থেকে সাড়ে তিন’শ কোটি (সাড়ে তিন বিলিয়ন) ডলার মূল্যের গার্মেন্টস পণ্য ক্রয় করেছে। বাংলাদেশের রপ্তানির ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে। তবে চলতি অর্থবছরে গার্মেন্টস পণ্য রপ্তানি কমতির দিকে। করোনা ভাইরাস ইস্যুতে রপ্তানিতে প্রভাব পড়লে তা নতুন করে উদ্বেগ তৈরি করবে।
ঢাকায় স্থগিত আন্তর্জাতিক প্রদর্শনী
করোনাভাইরাস ইস্যুতে ঢাকায় স্থগিত হয়ে গেছে কয়েকটি আন্তর্জাতিক প্রদর্শনী। এসব প্রদর্শনীতে চীনের প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিক্য থাকায় তা বাতিল করতে হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) আয়োজনে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে আয়োজন হওয়ার কথা টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারির প্রদর্শনী। কিন্তু বিটিএমএর সচিব মনসুর আহমেদ বলেন, ঐ প্রদর্শনী আপাতত বাতিল করা হয়েছে। প্রদর্শনীটি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ-সংক্রান্ত সবচেয়ে বড়ো প্রদর্শনী। এতে ৩৬টি দেশের ১ হাজার ৬৫০টি প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানই প্রায় ৩০০। এছাড়া বাতিল হয়েছে ইন্টারন্যাশনাল প্লাস্টিক এক্সপো। ঢাকায় বাণিজ্য-সংশ্লিষ্ট বড়ো আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজকদের অন্যতম সেমস গ্লোবাল। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত তিনটি প্রদর্শনী স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফেব্রিক শো, খাদ্যপণ্য এবং মেডিক্যাল ইক্যুইপমেন্ট ও হেলথ ট্যুরিজমের প্রদর্শনী। চলতি মাস থেকে আগামী এপ্রিল নাগাদ এসব প্রদর্শনী হওয়ার কথা ছিল।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




