করোনা : ৭ টি গুজবের উত্তর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১১ ১ এপ্রিল ২০২০
মেজর ডা. খোশরোজ সামাদ :
১. থানকুনি বা বিশেষ কোন খাদ্য খেলে কি এই রোগ প্রতিরোধে বা চিকিৎসায় লাভ হয়?
> এটি একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসকে মেরে ফেলতে বা আঘাত হানতে থানকুনি বা বিশেষ কোন খাদ্যের কোনই ভূমিকা নেই।
২. মাস্ক পরলে কি এই রোগের সংক্রমণ থেকে পুরোপুরি বাঁচা যায়?
> মাস্ক সাধারণত যাদের এই রোগের সংক্রমনের আশংকা বেশী অর্থাৎ যারা সর্বস্তরের মানুষের সাথে কাজ করেন তাদের চিহ্নিত বা অনির্ণিত রোগী থেকে নাসারন্ধ্র বা মুখ দিয়ে প্রবেশ করতে পারে। তাদের প্রতিরক্ষার জন্য মাস্ক দরকার। এ ছাড়াও বিভিন্ন ভাবে রোগটি শরীরে প্রবেশ করতে পারে। তাই মাস্ক এই রোগের সুরক্ষার একটি উপাদান হতে পারে, কিন্তু পুরোপুরি অনাক্রমণের নিশ্চয়তা দেয় না।
৩. জ্বর, কাশি হলেই কি করোনা ধরে নেয়া যেতে পারে?
> জ্বর, কাশি করোনার প্রাথমিক লক্ষণ। তবে অনেক ক্ষেত্রেই করোনা 'Asymptotic ' বা লক্ষণবিহীন হতে পারে। এ ছাড়া নিত্য দিনের ঠান্ডা লাগা বা ফ্লু - এর লক্ষণ হিসেবে সর্দি -কাশি দেখা দিতে পারে। তবে জ্বর কাশির সাথে শ্বাসকষ্ট, ডাইরিয়া থাকলে করোনা হবার আশংকা বেশী। চিন্তামুক্ত হতে চিকিৎসকের সাথে আলোচনা করুন।
তবে হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে করোনা রোগী থাকতে পারে। তাদের সংস্পর্শ এড়াতে আপনার পরিচিত চিকিৎসক বা আই ই ডি সি আরসহ বিভিন্ন চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে টেলিফোনে যোগাযোগ করা উত্তম।
৪. এন্টিবায়োটিক দিয়ে কি এই রোগের চিকিৎসা করা সম্ভব?
> এটি একটি ভাইরাস ঘটিত রোগ। ভাইরাসকে মেরে ফেলতে বা অকার্যকর করতে এন্টিবায়োটিকের কোনই ভূমিকা নেই।
৫. এটি কি যৌন রোগ?
> সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি যৌনরোগ। কেননা কেবলমাত্র যৌন সংসর্গে এগুলি ছড়ায়। করোনা সাধারণত মুখ, নাসারন্ধ্র, চোখ দিয়ে সংক্রমণ করে, যৌনাংগ দিয়ে নয়। তাই প্রধাণত এটি যৌন রোগ নয়। তবে আক্রান্ত ব্যক্তির যৌন সংস্পর্শে আসলে মুখ, নাসারন্ধ্র দিয়ে এটির সংক্রমণের আশংকা থেকে যায়।
৬. বিশেষ কোন খাদ্য এ রোগকে কি প্রতিরোধ করতে পারে?
> আগেই বলা হয়েছে এটি একটি ভাইরাসজনিত রোগ। ভাইরাসকে ধ্বংস করতে পারে এমন কোন উপাদান আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি না। তবে সুষম - স্বাস্থ্যকর খাদ্য যেমন আমাদের সামগ্রিক রোগ প্রতিরোধ বাড়ায়, তেমনই অসবাস্থ্যকর খাদ্য আমাদের রোগ প্রতিরোধ কমিয়ে করোনাসহ যে কোন রোগের সংক্রমণের আশংকাকে বাড়িয়ে দেয়।
৭. পশুপাখি খেলে বা সংস্পর্শে এলে কি এই রোগ হতে পারে?
> প্রাণী থেকে এ রোগ এসেছে এমন কোন প্রামাণিক দলিল উপস্থাপন করা সম্ভব হয় নি। তবে আমাদের নিত্য দিনের প্রাণীজ খাদ্য যেমন মাছ, মাংশ,ডিম, দুধ থেকে খেলে এই রোগ হয় না। তবে, এই খাদ্যগুলি বেশী করে সিদ্ধ করে খাওয়া অধিকতর নিরাপদ। গৃহপালিত পশু যেমন কুকুর, বিড়াল যদি সুস্থ থাকে তবে সেগুলির সংস্পর্শ থেকে মানব শরীরে এই রোগটি ছড়ায় না।
লেখক : মেজর ডা. খোশরোজ সামাদ
ক্লাসিফাইড স্পেশালিষ্ট, ফার্মাকোলজি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু



